মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | শীতের পাওয়ার ফুড এই সবজি, রোধ করে মারণ রোগও, শরীরকে সুস্থ রাখার আর কী কী গুণাগুণ আছে জানুন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীতের সবজিগুলোর মধ্যে অন্যতম নাম ব্রকলি। সারাবছর দেখা মিললেও, এই মরশুমে তার রমরমা একটু বেশিই। কিন্তু খাচ্ছেন যে, উপকার হচ্ছে জানুন। ব্রকলি ভিটামিন সি-তে সমৃদ্ধ। যাঁদের ভিটামিন সি-র ঘাটতি রয়েছে তাঁরা অল্প করে হলেও ব্রকলি প্রতিদিন খেতে পারেন। ব্রকলির বিটা ক্যারোটিন ও সেলিনিয়াম যৌথ ও ভিটামিন সি প্রোস্টেট, কোলন, ফুসফুস, যকৃত, স্তন ও প্যানক্রিয়াটিক ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রকলি। এতে প্রচুর ভিটামিন এ থাকায় ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণে বাধা দেয়। সর্দি-কাশিও ঠেকাতে পারে ব্রকোলি। 

গ্যাসট্রিক আলসার ও গ্যাসট্রাইটিস প্রতিরোধে দারুণ কার্যকর ব্রকলি। এতে সালফরাফেন নামের উপাদান থাকে যা গ্যাসট্রিক অ্যালসার ও প্রতিরোধ করে। ব্রকলিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি। তাই বেশি করে ব্রকলি খেলেও ওজন বাড়ে না। এতে বেশি পরিমাণ আয়রন থাকায় ডায়েটে ব্রকলি রাখা যেতে পারে নির্দ্বিধায়। রক্তের শর্করা নিয়ন্ত্রণে আনে ব্রকলি। এটি চিনির প্রভাব রোধ করে ও রক্তে শর্করার মাত্রা কম রাখে। ব্রকলি পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। পাশাপাশি এতে ক্যালসিয়ামের আধিক্য থাকায় এটি হাড়ের জন্য এটি বেশ উপকারী। ব্রোকলি লিভারকে সুস্থ রাখে। এতে উপস্থিত অ্যান্টি-ক্যান্সার এবং হেপাটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য লিভারের জন্য খুবই কার্যকর বলে বিবেচিত হয়। কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং হার্টকে সুস্থ রাখার ক্ষেত্রেও ভূমিকা পালন করে ব্রোকলি। ভারতেও এটি উৎপাদন করা হয়েছে। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে, যা হাড়ের শক্তি বাড়াতে সহায়তা করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া