মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Red sandalwood is very effective for your skin health remove pigmentation also

লাইফস্টাইল | শুধু পুজোর কাজে নয়, ত্বকের যত্নেও অব্যর্থ এই লালচে উপকরণ, কীভাবে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করবেন জানুন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৯Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের অবস্থানকে শক্তিশালী করার জন্যও চন্দন কাঠের প্রতিকার অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। হিন্দুধর্মে পুজোকর্মে চন্দন কাঠের ব্যবহার বহু প্রচলিত। যে কোনও পুজোয় চন্দনের বিশেষ ব্যবহার করা হয়। চন্দনের প্রলেপ বা মালার ব্যবহার হিন্দু ধর্মে বেশ পরিচিত। সাধারণত, বিষ্ণু ও কৃষ্ণের আরাধনায় চন্দনের ব্যবহার করতে দেখা যায়। চন্দন কাঠের বেশ কিছু প্রতিকার মেনে চললে ধন-সম্পদের পাশাপাশি জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তবে সাদা চন্দনের তুলনায় লাল চন্দন ত্বকের জন্য মহৌষধি। সাধারণ চন্দনের তুলনায় এর গুণ ও গন্ধ দুটোই বেশি। এই লাল চন্দন দিয়ে ঘরোয়া ফেস প্যাক তৈরি করে রাখুন। ব্যবহার করতে পারলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে বহুগুণ।

আপনার শুষ্ক ত্বক হলে ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য লাল চন্দনের গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে ত্বক কোমল হয়ে উঠবে। যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে লাল চন্দনের গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন এবং ত্বকের ওপর সেটা লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকে তাহলে লাল চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে মাখুন। এতে ব্রণর সমস্যা নিমেষে দূর হয়ে যাবে। দইয়ের সঙ্গে লাল চন্দনের গুঁড়ো মিশিয়েও ত্বকের ওপর ব্যবহার করতে পারেন। এতে সান-ট্যানের সমস্যা দূর হয়ে যাবে। রোদে পোড়া ত্বক মেরামতেও চন্দনের বিকল্প নেই। গোলাপজল, অল্প টকদই, শসার রসের সঙ্গে চন্দন মিশিয়ে প্যাক তৈরি করে, ২০ মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সাত দিনের মধ্যে পোড়া ভাব কমে ত্বকের আসল রং ফিরে আসবে। রোদে পোড়ার জ্বালা ভাবটাও উধাও হয়ে যাবে। মুখের বলিরেখা ও চোখের তলার ডার্ক সার্কল সৌন্দর্যের একটা বড় অন্তরায়। চন্দন অ্যান্টিঅক্সিড্যান্টের উপাদানে ভরপুর। আর অ্যান্টিঅক্সিড্যান্টই বয়স ধরে রাখতে বা অ্যান্টিএজিংয়ের কাজে সাহায্য করে। চোখের তলার কালো দাগ ভ্যানিশ করার জন্য চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে মিনিট পাঁচ-সাত রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যে ফলাফল দেখে আপনি নিশ্চিত খুশি হবেন। মুখে কালো দাগ দূর করার জন্য লাল চন্দনের সঙ্গে নারকেল তেল ও লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি সেনসিটিভ ত্বক হলে, লেবুর রস ব্যবহার না করাই ভাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া