রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ০৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ১৩ বছর প্রেম পর্বের পর অবশেষে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন? সমাজ মাধ্যমে তেমন ইঙ্গিত দিলেন টলিউডের বহু চর্চিত তারকা জুটি। কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? এই প্রশ্ন একাধিক বার করা হলেও সঠিক উত্তর মেলেনি কখনওই।
সুখবর দিয়েই কি তবে বছর শেষ করতে চলেছেন দু'জনে? যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। টলিপাড়ার গুঞ্জন, শুভেচ্ছা বার্তার উত্তরও দিচ্ছেন না কাউকে। অনেকের মতে আগামী ছবির প্রচার বা কোনও বিজ্ঞাপনের শুটিংয়ে হয়তো জুটি বাঁধছেন তাঁরা। আবার অনেকের মতে, বিয়ে নিয়ে এমন মজা নিশ্চয়ই করবেন না এই তারকা জুটি।
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সাজেই নাকি বিশেষ দিনে সেজে উঠবেন তাঁরা। সামাজিক মাধ্যমে অঙ্কুশের ভাগ করা ভিডিওতে তেমনটাই দেখা যাচ্ছে। শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তাঁরা, এমনটাই জানালেন।
ওই পোস্টের ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, 'নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।' যদিও এর আগে প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত 'লাভ ম্যারেজ' ছবির সময় নিজেদের বিয়ে নিয়ে এমনই খবর ছড়িয়েছিল। এটাও কি তাহলে নতুন ছবির জন্য বিশেষ প্রচার নাকি ২০২৫-এ সত্যিই নতুন জীবন শুরু করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি