রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Preity Zinta responds to X user asking if she ever dated Salman Khan

বিনোদন | সলমনের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছিলেন প্রীতি? খুল্লম খুল্লা 'বীর জারা' ছবির নায়িকা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পদার্পণ করলেন সলমন খান। পরিবারের সকলকে মিলে গুজরাটে পালন করলেন জন্মদিনের পার্টি। জামনগরের একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজিত হয়েছিল এই পার্টি। সস্ত্রীক হাজির ছিলেন মুকেশ আম্বানি। ছিলেন তাঁদের ছোট ছেলে আকাশ আম্বানিও। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই পার্টির নানা মেজাজের বেশ কিছু ছবি। 

 

সলমনের ৫৯ তম জন্মদিন উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি জিন্টা। একসময় বলিউড কাঁপানো এই অভিনেত্রীকে একাধিক ছবিতে দেখা গিয়েছিল সলমনের বিপরীতে। 'হর দিল‌ যো প্যায়ার করেগা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'জানেমন', 'দিল নে জিসে আপনা কঁহা'র মতো একাধিক ছবিতে চর্চিত হয়েছিল তাঁদের অন-স্ক্রিন রসায়ন। এক্স হ্যান্ডেলে 'টাইগার'-এর উদ্দেশ্যে প্রীতি লেখেন, " হ্যাপি বার্ডে সলমন। শুধু বলতে চাই, তোমাকেই সবথেকে বেশি ভালবাসি। বাকি কথা বলব, যখন দেখা হবে। আর হ্যাঁ, আমাদের একসঙ্গে আরও অনেক ছবি তুলতে হবে নইলে তোমার সঙ্গে তোলা এইসব পুরনো ছবি-ই বারবার পোস্ট করতে হবে আমাকে।"

 

প্রীতির এই বার্তা দেখে এক নেটিজেন সরাসরি তাঁকে জিজ্ঞেস করে বসলেন, "সলমনের সঙ্গে কখনও সম্পর্কে জড়িয়েছিলেন কি আপনি?" ইমোজির মাধ্যমে একচোট হেসে ওই প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলি-অভিনেত্রীর সটান জবাব, " কোনোদিনই না! সলমন আমার ভীষণ কাছের বন্ধু। জানিয়ে রাখি, ও কিন্তু আমার স্বামীরও বন্ধু।"

প্রসঙ্গত, রাজকুমার সন্তোষীর পরিচালনায় বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রীতি। ছবির নাম, 'লাহোর ১৯৪৭'। আমির খান প্রযোজিত এই ছবিতে প্রীতির বিপরীতে দেখা যাবে সানি দেওলকে। ছবিতে চরিত্র দেখা যাবে শাবানা আজমি এবং আলি ফজলকেও।

 

অজয় দেবগণ, বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি সহ আরও অনেক সহকর্মীরা। বর্তমানে 'বিগ বস ১৮' সঞ্চালনা করছেন সলমন। আগামী বছর ইদে ফের আরও একটি ছবি মুক্তি পাবে 'ভাইজান'-এর, যেখানে তিনি রশ্মিকা মন্দানার বিপরীতে অভিনয় করবেন। ছবির নাম 'সিকন্দর'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া