রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Anil Kapoor shares leading heroes these days hesitate to do parallel leads

বিনোদন | 'আজকালকার নায়করা...' বলিউডের নয়া প্রজন্মের অভিনেতাদের কোন মনোভাবকে প্রকাশ্যে কটাক্ষ করলেন অনিল কাপুর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৯Rahul Majumder

 

সংবাদ সংস্থা মুম্বই: ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল 'একে ভার্সেস একে'। সেই ছবিতে দুই মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অনিল কাপুর এবং অনুরাগ কশ্যপকে। অনিল কাপুরের মতো বলিপাড়ার প্রথম সারির অভিনেতাকে এক ছবিতে সমান্তরাল নায়কের চরিত্রে দেখে যেমন অনেকে অবাক হয়েছিলেন, কেউ বা কুঁচকে ছিলেন ভুরু। কারণ সাধারণত বলিপাড়ার প্রথম সারির অভিনেতারা একাধিক নায়ক আছেন, এমন ছবিতে চট করে অভিনয় করেন না। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ অনিল কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল জানালেন, তাঁকে এই ছবিতে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। এই তালিকায় ছিলেন 'অ্যানিম্যাল' ছবির নির্দেশক সন্দীপ রেড্ডি ভঙ্গাও। সন্দীপ তো ভেবেই নিয়েছিলেন এই ধরনের ছবিতে কাজ করার মূল‌্য চোকাতে হবে অনিলকে, নিজের স্টারডম দিয়ে! কিন্তু কোনও নেতিবাচক চিন্তাভাবনা যে তাঁকে এই ছবিতে কাজ করা থেকে আটকাতে পারেনি, সেকথাও জানিয়েছেন তিনি। অভিনেতার কথা থেকেই জানা গেল, 'একে ভার্সেস একে'তে তাঁর অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খোদ অস্কারজয়ী ছবি 'স্লামডগ মিলিওনিয়ার'-এর পরিচালক ড্যানি বয়েল।

 

অনিল দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সব কাজের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না। কিছু কাজ করার নেপথ্যে কাজ করে ভালবাসা, প্যাশন। 'একে ভার্সেস একে' ছবিটা পড়ে এই দ্বিতীয় ভাগে। বর্ষীয়ান এই অভিনেতার মতে বলিউডের নয়া প্রজন্মের প্রথম সারির অভিনেতারা এই ধরনের ছবি অর্থাৎ যেখানে একাধিক নায়ক রয়েছে তা করার আগে দশবার ভাবেন, দ্বিধায় ভোগেন। এরপরেই অনিলের প্রশ্ন-" যদি বলিপাড়ার সব তারকারা এই একই চিন্তা করেন তাহলে 'শোলে'-এর মতো এত অভিনেতার সমারোহে কোনও ভাল ছবি ভবিষ্যতে তৈরি হবে কী করে?" তাঁর মতে, তারকাদের এই নাক উঁচু মনোভাব অটুট থাকলে ভাল ছবিতে দুর্দান্ত কোনও চরিত্রে কাজ করার সুযোগ হারাতে পারেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া