মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made organic sindoor can prevent skin allergy and hair fall also

লাইফস্টাইল | চুল উঠে যাওয়ার ভয়ে সিঁদুর পরা ছাড়বেন না, ঘরোয়া উপায়ে তৈরি এই ভেষজ সিঁদুরে দূর থাকবে অ্যালার্জিও

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ বিবাহিতা মানেই সিঁথি রাঙানো সিঁদুরে। বহুযুগ থেকে এই নিয়ম ও চিন্তাধারাই চলে আসছে। কিন্তু সিঁথি ভরা সিঁদুরের ছবিটার সঙ্গে এখানকার চেহারাটা মিলিয়ে দেখলে বোঝা যায় বদলটা। বিয়ের চিহ্ন রক্ষা করতে গিয়ে মাথার সামনের চুল উঠে গিয়ে সিঁথি হয়ে গিয়েছে এক হাত চওড়া। অনেকে আবার চুল উঠে যাওয়ার আগেই ভয়ে ভয়ে সিঁদুর পরাই প্রায় ছেড়ে দিয়েছেন। বাজারে ছেয়ে গিয়েছে নানা ধরণের রাসায়নিক মিশ্রিত গুঁড়ো ও লিক্যুইড সিঁদুর।  মাথার সামনের চুলের শোকে অনেক মেয়েরাই আজকাল সিঁদুর পরতে চান না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, চুল ওঠার ভয়ে সিঁদুর পরা ছাড়তে হবে না বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন একদম প্রাকৃতিক সিঁদুর। কীভাবে বানাবেন জেনে নিন।

ব্লেন্ডারে দু'চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ঘি, দু'চামচ করে লেবুর রস ও গোলাপ জল দিয়ে দিন। এরপর এতে মেশান হাফ চামচ চুন্নম পাউডার। যেটা অনলাইনে যে কোনও ই-কর্মাসে পাওয়া যায়।  সমস্ত উপকরণগুলো ভাল মতো ব্লেন্ড করে নিন। একটি প্লেটে ঢেলে রাখুন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে আপনার সিঁদুর রাখার কৌটোয়। আপনার ভেষজ ও সুরক্ষিত সিঁদুর তৈরি। এই সিঁদুর ব্যবহার করলে সিঁথির চারপাশে চুল পড়বে না। 

আসলে বাজারচলতি সিঁদুরে অনেক ভেজাল থাকে। চকচকে ভাব আনতে মেশানো হয় ক্ষতিকর জিনিস। যার জেরে উঠে যায় চুল। অনেক কোম্পানি হার্বাল বলে দাবি করলেও তাদের সিঁদুরেও থাকে ভেজাল। তাই সিঁদুরকে কেমিক্যাল ফ্রি রাখতে বাড়িতেই এই পদ্ধতিতে বানিয়ে নিন সিঁদুর।একইসঙ্গে হলুদ, গোলাপজল, ঘি, লেবুর রসের গুণে স্ক্যাল্পও থাকবে ভালো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া