মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural remedy can easily burn your fat within seven days

লাইফস্টাইল | অতিরিক্ত মেদ কমাতে কালঘাম ছুটে যাচ্ছে? জিমে কসরত নয়, ঘরোয়া এই পানীয়তে চুমুক দিলেই মোমের মতো গলবে মেদ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ১২Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ওবেসিটি বর্তমানে এমন একটি সমস্যা, যার সঙ্গে ভারতের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত লড়াই করছেন। পেটের চর্বি শুধু সৌন্দর্যতেই সমস্যা তৈরি করে না, এটি আরও অনেক জটিল রোগকেও আমন্ত্রণ করে। সৃষ্টি করতে পারে মারণ রোগও। তাই এই সমস্যার সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আশ্চর্যের বিষয়, আমাদের দৈনন্দিন রান্নাঘরেই এমন কিছু উপাদান রয়েছে যার দৈনন্দিন ব্যবহারে পেটের চর্বি কমাতে পালাতে বাধ্য। এইসব উপকরণগুলো দিয়ে ঘরে এই পানীয় তৈরি করে খেলে আপনার অতিরিক্ত মেদ ঝরে যাওয়ার সঙ্গে অন্যান্য অনেক শারীরিক জটিলতাও দূর করে। জেনে নিন কীভাবে বানাবেন এই পানীয়।

একটি পাতিলেবুকে ৪-৫টি গোল টুকরো করে কেটে নিন। প্যানে ২-৩ কাপ জল গরম করতে দিন। ফুটতে শুরু করলে কেটে রাখা লেবুর টুকরো দিয়ে দিন। একটু ফুটলে এতে হাফ ইঞ্চি আদাকে ঘষে দিন। সঙ্গে দিন এক চামচ গোলমরিচগুঁড়ো ও দু'টুকরো দারচিনির কাঠি। আরও ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। ঈষৎ উষ্ণ গরম অবস্থায় ছেঁকে রোজ সকালে খালি পেটে পান করুন। আপনার পেটসহ শরীরের আনাচে কানাচে লুকিয়ে থাকা অতিরিক্ত মেদ ঝরে যাবে নিমেষেই। 

লেবুতে ভরপুর মাত্রায় ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। লেবু জল নিয়ম করে খেলে এতে থাকা ফাইবারের কারণে পেটভার হয়ে থাকে। তখন অন্য কিছু খাওয়ার ইচ্ছে কমে যায়, তা ছাড়া এই পানীয় বিপাকহার বৃদ্ধিতেও সাহায্য করে। আদায় রয়েছে উচ্চ মাত্রায় জিনজেরোল, যেটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্টের শক্তিশালী উপাদান। এটার মধ্যে রয়েছে শরীরের ওজন ও কোমর-পেটের ওজন ঠিক রাখার অনুপাত। গোলমরিচের মধ্যে থাকে পিপেরিন। যা আমাদের মেটাবলিক রেট বাড়ায়। এছাড়াও কোলেস্টেরল কমাতে সাহায্য করে গোলমরিচ। আর শরীরের মধ্যে থাকা অতিরিক্ত ক্যালোরিও পুড়িয়ে ফেলে পিপেরিন। সব মিলিয়ে খুব তাড়াতাড়ি ওজন ঝরে যায়। গোলমরিচ খাওয়ার পর ওই ঝালের জন্য বেশ গরম লাগে। ফলে তা অন্য কিছু খাবার ইচ্ছে অনেকখানি কমিয়ে দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া