রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ০২ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সব অপেক্ষা, জল্পনার অবসান। বৃহস্পতিবার মুক্তি পেল সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর'-এর প্রথম পোস্টার। অভিনেতার জন্মদিনের এক দিন আগেই। শুধু তাই নয়, এর পাশাপাশি 'সিকন্দর' সম্পর্কে আরও একটি বড়সড় ঘোষণা করলেন খোদ সলমন।
মুক্তি পাওয়া পোস্টারে পাশ থেকে দেখা যাচ্ছে সলমনকে। ব্যাকব্রাশ চুলের সঙ্গে মানানসই চাপদাড়ি। স্যুট-বুট পরা নায়কের হাতে ঝকমক করছে লম্বা এক ধারালো অস্ত্র। আলো-আঁধারি ঘেরা রহস্যময় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। যেখানে জমাট বেঁধে রয়েছে কুয়াশা, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুকনো পাতার গোছা। এই পোস্টারের ছবি নিজের অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমে পোস্ট করে সলমন ঘোষণা করেছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১টা নাগাদ মুক্তি পাবে 'সিকন্দর'-এর প্রথম ঝলকের ভিডিও!
স্বভাবতই সলমনের এই পোস্টারের পাশাপাশি তাঁর ঘোষণা শুনে কাৎ নেটপাড়া। নেটমাধ্যমে 'ভাইজান'-এর এক অনুরাগী তো বলেই উঠলেন, " সবাই শকড্, সলমন রকড্!"
চলতি বছরের ঈদে সমাজমাধ্যমে 'সিকন্দর' ছবির কথা ঘোষণা করেন সলমন। 'গজিনী' ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের নির্দেশনায় এই প্রথমবার কাজ করছেন এই বলি-তারকা। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। বেশ ছিপছিপে অবতারেই 'সিকন্দর' হয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি