রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৩ ১০ : ৩৮
নিষ্কলঙ্ক রাজ!
অবশেষে কলঙ্কমুক্ত রাজ কুন্দ্রা! সম্প্রতি ইডি এক রিপোর্টে জানিয়েছে, পর্ন দুনিয়ার সঙ্গে শিল্পা শেট্টির স্বামীর প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই। নীল ছবির র্যাকেট চালিয়ে তিনি কোনও অবৈধ অর্থ লেনদেন করেননি। রাজের শ্যালক প্রদীপ বক্সী, হটশট অ্যাপের অফিসিয়াল প্রমোটার। এই ফার্মটি ভারতীয় শেল কোম্পানিগুলির সঙ্গে অসংখ্য লেনদেনে জড়িত বলে অভিযোগ।
ভুয়ো গুঞ্জন?
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখছেন অগ্যস্ত নন্দা। এই ছবিই কি বচ্চন পরিবারের ভাঙন রুখে দিল? তেমনই দেখা গেল মঙ্গলবার সন্ধেয়। এদিন ছবিমুক্তি উপলক্ষে এক মঞ্চে বচ্চন পরিবার। অভিষেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ্নের জন্য প্রচারে সামিল ঐশ্বর্য রাই বচ্চনও। ছবি এবং ভিডিও দেখে চওড়া হাসি বচ্চন পরিবারের অনুরাগীদের মনে।
বিপাকে উরফি
‘ছোটে ছোটে কাপড়ে’ পরার জন্য পুলিশের হাতে গ্রেফতারির নকল ভিডিও তৈরি করেছিলেন উরফি জাভেদ। কেন করেছিলেন জানেন? জানা গিয়েছে, সবটাই করেছিলেন প্রশাসনিক প্রচারের স্বার্থে। চাইলেই কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারে না পুলিশ। এই বার্তা পৌঁছে দিতেই নাকি এত কাণ্ড!
ফিরছেন অমিতাভ-দীপিকা
‘পিকু’র পরে আবারও জুটিতে অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন। ২০২১-এ শোনা গিয়েছিল, হলিউডি ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি সংস্করণে অমিতাভ-দীপিকা জুটি বাঁধবেন। অমিতাভর আগে এই চরিত্রে ঋষি কাপুরের অভিনয় করার কথা ছিল। তাঁর মৃত্যুতে অমিতাভর নাম উঠে আসে। টাটকা খবর, নতুন বছরে নাকি ছবির শুট শুরু হচ্ছে। হলিউডি ছবিতে এই দুই ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে এবং রবার্ট ডি নিরো।
ভেসে গেলেন আমির!
ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। এর প্রভাবে বানভাসি তামিলনাড়ুর চেন্নাই-সহ উপকূলবর্তী সাত জেলায়। মায়ের চিকিৎসার কারণে সেখানে আমির খান। চেন্নাই গিয়ে বন্যার কবলে পড়েছিলেন তিনিও। অবশেষে নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনি। সাধারণ মানুষের মতোই নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছোন আমির।
খুনের অভিযোগ
ছোটপর্দার অভিনেতা ভূপিন্দর সিং-এর বিরুদ্ধে খুনের অভিযোগ। উত্তরপ্রদেশের বিজনোরে গাছ কাটা নিয়ে বিবাদ শুরু। তার থেকে অনিচ্ছাকৃত খুনের দায় অভিনেতার উপর। খবর, ভূপিন্দর তাঁর রিভলবার থেকে এলোপাথাড়ি এক রাউন্ড গুলি চালান। যার ফলে এক জনের মৃত্যু হয়েছে। আহত তিন জন। নিহতের মামার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতার করেছে তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি