বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural hair oil can prevent hair fall grow new hair very fast

লাইফস্টাইল | চুল ঝরে পড়া বন্ধ হবে, লম্বা হবে চটজলদি, সরষের তেলে এইসব মিশিয়ে নিলেই চুল হবে ঘন কালো

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৯Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ চুলের যত্নে যেসব তেল সবচেয়ে বেশি উপকারী তার মধ্যে একটি হলো সরষের তেল। এটি নিয়মিত ব্যবহারে চুলের অনেক সমস্যাই দ্রুত দূর হয়ে যায়। যদিও বর্তমান সময়ে অনেকেই চুলের যত্নে এই তেলের ব্যবহার জানেন না। তবে বাজারের চটকদার বিভিন্ন তেলের থেকে বরং এই তেল অনেক বেশি উপকারী। সরষের তেলের সঙ্গে আরও কিছু ভেষজ উপাদান মিশিয়ে নিলেই আপনার চুলের স্বাস্থ্য ফিরে আসবে রাতারাতি। কীভাবে এই তেল তৈরি করে ব্যবহার করবেন জেনে নিন। 

প্যানে দু'কাপ সরষের তেল দিন। অল্প আঁচে বসিয়ে রাখুন। গরম হতে শুরু করলে একটি বড় সাইজের গোটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিন। সঙ্গে এক চামচ করে মেথি দানা ও কালোজিরে দিতে হবে। পাঁচ মিনিট ফুটিয়ে নিন। তেলের রং কালো হয়ে গেলে নামিয়ে নিন। ছেঁকে রেখে দিন। একটি বোতলে ভরে রাখুন ও প্রায় এক মাস রেখে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিনদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়া, স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে রাখুন। সকালে উঠে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল চোখের নিমেষে লম্বা ও ঘন মজবুত হবে। 

সালফার হলো এমন এক উপাদান যা কোলাজেন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। চুলের ফলিকলে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে এই উপাদান। যা পেঁয়াজে ভরপুর রয়েছে৷ কোয়ারসেটিন নামের অ্যান্টি-অক্সিড্যান্ট৷ এটি মাথার ত্বকের জ্বলন কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে। ফলে নতুন চুল গজানোর সম্ভাবনা বেড়ে যায়। মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। এই দুটি জিনিসই চুলের জন্য প্রয়োজনীয়। তাই মেথি দানা চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে। চুল পড়া, খুশকি থেকে শুরু করে শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ মেথি বীজ। কালোজিরাতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য থাকে। যা চুলের জন্য অত্যন্ত উপকারী। কালোজিরার তেল চুলে লাগালে শুধু খুশকির সমস্যাই দূর হয় না, চুল পর্যাপ্ত পুষ্টিও পায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া