বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural face pack can remove sun tan wrinkles and make your skin glowing

লাইফস্টাইল | বলিরেখা ও ট্যানের কবলে পড়ে ত্বকের সৌন্দর্য তলানিতে? ঘরোয়া এই ফেস প্যাকেই জ্বলজ্বল করবে মুখ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫২Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ বয়স ক্রমাগত বাড়তে থাকলে কালের নিয়মে সকলেরই বয়সের সেই ছাপ দেখা যায় চোখে মুখে। ত্বক কুঁচকে যাওয়ার পাশাপাশি ঝুলে যায় চামড়াও। মুখে ভিড় বাড়ে বলিরেখাদের। তাছাড়াও রাস্তার ধূলো ময়লা জমে ব্রণ ও তার থেকে মুখে দাগছোপের কমতি থাকেনা।হাজারো দামী কোম্পানির ক্রিম বা ফেসিয়াল করালেও সেই দাগ থেকেই যায়। সৌন্দর্য তলানিতে গিয়ে ঠেকে। 
মূলত এখনকার এই ব্যস্ততার মাঝে ঘরে বাইরে নানা ধরনের স্ট্রেস, অপর্যাপ্ত ঘুম এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ৩০ বছরের পর থেকেই ত্বকে এই পরিবর্তন দেখা দিতে শুরু করে। ত্বকে কোলাজেনের উৎপাদন কমলেই এ সব সমস্যা দানা বাঁধতে শুরু করে। তাই ঘরোয়া এই ফেস প্যাকেই দাগছোপ দূর হয়ে যাবে নিমেষেই।

একটি পাত্রে একটি ডিম ফেটিয়ে দিন। এর উপর দু'চামচ কফি পাউডার দিন। ভাল করে মিশিয়ে নিয়ে অর্ধেক লেবুর রস দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। পেষ্টটি একটু পাতলা হয়ে গেলে সামান্য কিছু বেশি কফি পাউডার দিতে পারেন। স্নানের আগে এই পেষ্ট মুখে মাখুন। আধঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পেষ্ট ব্যবহার করে বাইরে বেরোতে হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 

কফিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। এর রয়েছে অ্যান্টি-এজিং উপাদানও। তাই কফি দিয়ে ত্বকের যত্ন নিলে সহজে চামড়া ঝুলে যায় না। ত্বক থাকে টানটান ও সতেজ। এদিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের ফোলাভাবও কমায় কফি। এমনকী গবেষণাতেও প্রমাণিত, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এই ঘরোয়া উপাদানই। কফি পাউডার প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ব্রণর সমস্যায় ভুগলে এই ফেস প্যাক (Egg Face Pack) কাজ করবে ম্যাজিকের মতো। এমনিতেই ত্বকের যত্নে লেবু ভীষণ জনপ্রিয়। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ও ত্বকের টোনকে সমান করে। ব্রণ কমায় ও পাশাপাশি ত্বকে পুষ্টি যোগায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া