রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: যকৃতের সমস্যায় প্রয়াত ‘সিআইডি’র দীনেশ ফড়নিশ! দ্য একাডেমি মিউজিয়াম গালায় দীপিকা

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৩ ১৩ : ২৮
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

প্রয়াত দীনেশ
প্রয়াত ‘সিআইডি’-খ্যাত দীনেশ ফাড়নিশ। হয়স মাত্র ৫৭। হৃদরোগ নয়, ক্ষতিগ্রস্ত যকৃতের সমস্যায় মৃত্যু তাঁর। জানিয়েছেন তাঁর সহ-অভিনেতা দয়ানন্দ শেট্টি। দিন দুই আগেই খবরে প্রকাশ, সঙ্কটজনক অবস্থায় মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভেন্টিলেশন সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। দীনেশের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

মিউজিয়াম গালায় দীপিকা
ক্রমশ যেন আকাশ ছুঁয়ে ফেলছেন দীপিকা পাড়ুকোন। বলিউড বিজয় কবেই সারা। হলিউডে ‘ট্রিপল এক্স’-এ নিজেকে প্রমাণ করেছেন তিনি। পাশ্চাত্যের একের পর এক পুরস্কার মঞ্চ, ফ্যাশন মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি। গত বছর অস্কার মঞ্চে ‘আরআরআর’ ছবিকে বিশ্বের দরবারে পরিচিত করানোর দায়িত্ব ছিল তাঁর। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দ্য একাডেমি মিউজিয়াম গালায় প্রথম ভারতীয় হিসেবে উপস্থিত তিনি। অস্কারের পরে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বাধিক মর্যাদাপূর্ণ মঞ্চ এটি। পার্পল কাঁধখোলা গাউন আর হিরের গয়নায় সেজে এদিন লাল কার্পেটে দ্যুতি ছড়ান তিনি।

বারবার ১০ বার!
তাঁদের নিয়ে চর্চা কম নেই। তাতে কান না দিয়েই অজয় দেবগন-তাবু দশম বার জুটি বাঁধলেন। নীরজ পাণ্ডের ‘অরো মে কাঁহা দম থা’ ছবিতে দেখা যাবে তাঁদের। ছবি আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে। এঁরা ছাড়াও অভিনয় করবেন জিমি শেরগিল। খবর, সঙ্গীতমুখর রোমান্টিক ছবিতে দেখা যাবে তাঁদের। বহু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

হাইকোর্টে রাখী
মডেল-অভিনেত্রী রাখী সাওয়ন্ত তাঁর বিরুদ্ধে দায়ের করা মানহানি এবং শালীনতা লঙ্ঘনের অভিযোগ খারিজ করতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সাওয়ন্তের দাবি, নিছক প্রতিশোধ নিতেই তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। রাখীর সফল পেশাজীবন ধ্বংস করতেই এই পদক্ষেপ। পিটিশনে তাঁর লিখিত অভিযোগ, তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেটিও মিথ্যে।

‘অ্যানিমেল’-এর বিশ্বজয়
শুধু নিজের দেশে নয়, বিদেশের মাটিতেও দাপটের সঙ্গে রাজপাট চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। জওয়ান, হাইজফুল ৪-এর রেকর্ড সোমবার ভেঙে দিয়েছে ছবিটি। মাত্র দু’দিনে ১০০ কোটির ক্লাবে পা রেখে। এবার বিদেশের মাটিতে ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙল সন্দীপ ভঙ্গা রেড্ডির ছবিটি।





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া