বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Red and Green apples both are rich in antioxidants and vitamin c that keeps you healthy

লাইফস্টাইল | লাল নাকি সবুজ? কোনটি বেশি উপকারী? ক্যান্সার প্রতিরোধক এই ফলের আসল গুণাগুণ সম্পর্কে জানলে অবাক হবেন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সারা বছরই বাজারে আপেলের দেখা মেলে। পুষ্টিগুণের জন্য পৃথিবীর প্রায় সব দেশে আপেলের জনপ্রিয়তা বেশি। ছোট থেকে বড় সকলেই কম বেশি ভালোবাসেন এই ফলটি। লাল আর সবুজ – এই দুই রঙের আপেল দেখা যায়। অনেকেই আপেল কেনার সময় বিভ্রান্তিতে থাকেন। লাল নাকি সবুজ আপেল কিনবেন, এ নিয়েই দেখা দেয় সংশয়। আসলে কোন আপেলের পুষ্টিগুণ বেশি সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। শুধুমাত্র স্বাদের তারতম্য নয়, গুণেও আলাদা সবুজ ও লাল আপেলের। স্বাদের তারতম্যের বিচারে লাল আপেল স্বাদে সামান্য মিষ্টি, আর সবুজ আপেল কিছুটা টক স্বাদের হয়। জেনে নেওয়া যাক লাল ও সবুজ আপেলের পুষ্টিগুণ সম্পর্কে।

লাল আপেলে কার্বোহাইড্রেট বেশি থাকে। পাশাপাশি এই আপেলে ফাইবার কম থাকে। অন্যদিকে সবুজ আপেলে কার্বোহাইড্রেট কম, ফাইবার বেশি থাকে। তাই যারা একটু কম ক্যালরির আপেল খেতে চান, তাদের জন্য সবুজ আপেল সেরা। লাল আপেলের তুলনায় সবুজ আপেলে ভিটামিন এ প্রায় দ্বিগুণ থাকে। ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন এ ছাড়া লাল আপেল আর সবুজ আপেলের পুষ্টিগুণ প্রায় কাছাকাছি। 

লাল আপেলে সবুজ আপেলের তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। অ্যান্টিঅক্সিড্যান্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষের স্বাস্থ্য এবং হৃৎপিণ্ড ভাল রাখে। তাই একটু বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট পেতে চাইলে লাল আপেলকেই বেছে নিন।

সবুজ আপেল ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। এটি ফুসফুস, অগ্ন্যাশয় এবং অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করে। এটি স্তন, অন্ত্র এবং ত্বকে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়তা করে। সবুজ আপেল পুরুষ এবং  মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে। তাছাড়া সবুজ আপেল মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। এটি মস্তিষ্কের স্নায়ুকে উদ্দীপিত করে। ফাইবার সমৃদ্ধ সবুজ আপেল মস্তিষ্কের রোগের বিরুদ্ধে লড়াই করে। এটি আলজ্যাইমার রোগ নিরাময় করে। মস্তিষ্কের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন। আপনার বাচ্চাকে সবুজ আপেল দিন কারণ এটি মস্তিষ্কের তৎপরতায় সহায়তা করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া