বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sunflower seeds can increase vitamin and minerals in body and keeps you healthy

লাইফস্টাইল | শরীরে ভিটামিন ও আয়রনের ঘাটতি পূরণ করবে এই ফুলের বীজ, রোজ খেলে দূরে থাকবে কঠিন রোগবালাই

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে  প্রকৃতির কিছু অনন্য উপাদানকে ডায়েটে জায়গা করে দিতে হবে। তাহলেই শরীরের জটিলতা বদলে গিয়ে স্বাস্থ্য ফিরবে। এমনকী এড়িয়ে চলা যাবে একাধিক কঠিন রোগের ফাঁদও। উপকারী সব প্রাকৃতিক উপাদানের তালিকায় উপরের সারিতেই নাম রয়েছে সূর্যমুখীর বীজের। সূর্যমুখীর বীজে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, নিয়াসিন, ভিটামিন বি৬, ফোলেট, প্যান্টোথেনিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার থেকে শুরু করে একাধিক ভিটামিন ও খনিজের ভাণ্ডার। তাই নিয়মিত এই বীজ খেলে যে স্বাস্থ্যের হাল-হকিকত বদলে যাবে, তা তো বলাই বাহুল্য। এই বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম। আর এই খনিজ কিন্তু হাই প্রেশার কমানোর কাজে সিদ্ধহস্ত। তাই ব্লাড প্রেশার রোগীরা যত দ্রুত সম্ভব সূর্যমুখীর বীজ সেবন করা শুরু করুন। উপকার যে পাবেন, তাতে কোনও সন্দেহ নেই।

তবে শুধু সূর্যমুখীর বীজ খেয়ে কিন্তু প্রেশার কমবে না। তাই এই বীজ খাওয়ার পাশাপাশি নিয়মিত ওষুধ খান ও শরীরচর্চা করুন। তবেই কিন্তু, হাই প্রেশারের মারণ কামড় এড়িয়ে যেতে পারবেন। শরীরে প্রদাহের মাত্রা বাড়লে একাধিক ক্রনিক রোগের খপ্পরে পড়ার আশঙ্কা থাকে। তাই ইনফ্লামেশনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে সূর্যমুখীর বীজ। আসলে এই বীজে এমন কিছু ফ্ল্যাভানয়েডস রয়েছে যা প্রদাহের দাপট এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিতে পারে। সুতরাং সুস্থ-সবল নীরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে প্রত্যহ কয়েকটি সূর্যমুখীর বীজ গুঁড়ো করে জল দিয়ে গিলে খেয়ে নিন। এতেই ফিরবে স্বাস্থের হাল।

সূর্যমুখী বীজে থাকে প্রচুর পরিমাণে ক্যালরি, তাই আপনি যখন এই বীজ খাবেন তখন আপনার উচ্চ কোলেস্টরেল যুক্ত খাবারের ওপর নজর থাকবে না। ফলে আপনার শরীরে কোলেস্টরেলের মাত্রা কমিয়ে দেয়। ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। প্রত্যেকদিন এই বীজ খেলে আপনার ত্বকের বয়স কমে যাবে অনেকটাই। সূর্যমুখী বীজে ডাইরেটরি ফাইবার থাকে, যা আপনার হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করে দেয়। সূর্যমুখী বীজের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম আপনার হাড় শক্ত করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ছাড়াও এতে থাকে ফসফরাস এবং কিছু প্রয়োজনীয় মিনারেল যা আপনার হাড়ের স্বাস্থ্য উন্নত করে। 
এটি আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো সমস্যাকেও দূর করে এবং আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া