বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৫Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শুধু পোশাক নয়, বিছানার চাদর বা পর্দার মতো ভারী কাপড় কাচতে সাহায্য করে ওয়াশিং মেশিন। ইদানিং সময়ে কিন্তু এই যন্ত্র ব্যবহার করার আগে কিছু নিয়ম জানতে হবে। না হলেই মুশকিল। সঠিক পদ্ধতি না জানা থাকলে অনেক সাধের পোশাকও নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের বার মেশিন ব্যবহার করার আগে জেনে নিন কিছু নিয়ম।
ওয়াশিং মেশিনে সাধারণত দু-ধরনের হয়- টপ লোডিং ও ফ্রন্ট লোডিং। তবে দু-ধরনের মেশিন পরিষ্কার করার ধরন প্রায় একই। জামা-কাপড় ছাড়াই ওয়াশিং মেশিনের ভিতর প্রথমে জল ভর্তি করুন। তার মধ্যে খানিক সাদা ভিনিগার দিয়ে ২-৩ মিনিট মেশিনটি ওয়াশ মোডে চালিয়ে দিন। তাহলে মেশিনের ভিতরে জীবাণু থাকলে মরে যাবে। তারপর টুথব্রাশ দিয়ে মেশিনের ভিতর থেকে পাইপের অংশ পরিষ্কার করুন। মেশিনের পিছনে যে অংশের সঙ্গে পাইপ লাগানো থাকে, সেখান থেকে পাইপ খুলে মুখটা টুথব্রাশ ঘষে পরিষ্কার করুন।
মেশিন চালিয়ে জল বের করে দিয়ে উপরের ঢাকনা কিছুক্ষণ খুলে রেখে ড্রাম শুকিয়ে নিন। এছাড়া ভিনিগার বা কলিং দিয়ে মেশিনের বাইরের অংশ ভাল করে মুছে নিন। তাহলে বাইরেটাও ঝকঝক করবে।
ওয়াশিং মেশিনে জামা-কাপড় কাচার জন্য ডিটারজেন্ট গুঁড়োর বদলে লিক্যুইড ডিটারজেন্ট ব্যবহার করা ভাল। তাহলে পাইপে ডিটারজেন্ট গুঁড়ো জমবে না। এছাড়া কাপড় মেশিনে দেওয়ার আগে ভাল করে দেখে নিন, যাতে সেফটিপিন বা আর্টিফিসিয়াল বোতাম না থাকে। থাকলে মেশিনে দাগ পড়তে পারে বা কাপড়ও ছিঁড়ে যেতে পারে।
দিনের পর দিন এই ভাবে ওয়াশিং মেশিন অপরিষ্কার রাখলে সেখান থেকে দুর্গন্ধ ছড়ানো স্বাভাবিক। অনেকেই হয়তো ভাবছেন, ওয়াশিং মেশিন পরিষ্কার করা খুব ঝক্কির কাজ। তা কিন্তু একেবারেই নয়। জলের মধ্যে সাবান এবং ভিনিগার দিয়ে জামাকাপড় কাচার মতোই ওয়াশিং মেশিন বেশ কিছু ক্ষণ চালিয়ে রাখলেই কাজ শেষ। তার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই যন্ত্রটি একেবারে নতুনের মতো ঝকঝক করবে। বেশি নয়, বছরে অন্তত দু’বার এই ভাবে ওয়াশিং মেশিন পরিষ্কার করলেই কাজ হবে।
ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পরিষ্কার করতে চাই সাদা ভিনিগার, ব্লিচ, বালতি, স্পঞ্জ এবং শুকনো কাপড়। এদিকে বেকিং সোডা দিয়েও এটি পরিষ্কার করা যায়।২. মেশিনে সর্বোচ্চ সীমা পর্যন্ত জল ভরে দুই কাপ সাদা ভিনিগার ডিটারজেন্ট ট্রে-তে ঢেলে দিন। এবার ওয়াশ অ্যান্ড স্পিন সাইকেলে মেশিন চালিয়ে দিন। এর ফলে মেশিনের জীবাণু ধ্বংস হবে।৩. এই সাইকেল কমপ্লিট হলে ফের একটি ওয়াশ অ্যান্ড স্পিন সাইকেল শুরু করুন। এবারও জল সর্বোচ্চ লেভেল পর্যন্ত ভরতে হবে। এবার ভিনিগারের পরিবর্তে ডিটারজেন্ট ট্রে-তে দুই কাপ ব্লিচ দিন। এর ফলে কোনোরকম বাজে গন্ধ, জমে থাকা কাপড়ের রোঁয়া, দাগ ইত্যাদি দূর হয়ে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?