বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Don't eat these all foods after eating chicken is injurious to health

লাইফস্টাইল | মুরগির মাংস খেয়ে ভুলেও খাবেন না এইসব খাবার, শরীরে বাসা বাঁধতে পারে কঠিন অসুখ, জেনে সাবধান হন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সারা সপ্তাহ যতই বাইরে ভালমন্দ খাওয়া হোক, ছুটির দিনে বাড়িতে মাছ, মাংস না হলে মনখারাপ হয়। হেঁশেল থেকে কষা মাংসের সুবাস ভেসে আসা মানেই ছুটির দিন। গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা কষা মাংস হলে আর কিছু দরকার পড়ে না। কিন্তু কিছু খাবার আছে, যেগুলি মাংস খাওয়ার পর খেলে শারীরিক নানা সমস্যা হতে পারে। জমিয়ে ভূরিভোজের পর আয়েশ করে ঘুমোনোর বদলে যাতে শরীর খারাপ না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। মাংস খাওয়ার পর কোন খাবারগুলি কখনও খাবেন না জেনে নিন।

অনেক বাড়িতেই ছুটির দিনে মাংসের সঙ্গে মাছ খাওয়ার চল রয়েছে ও তাতেই রসনা তৃপ্তি লুকিয়ে থাকে সকলের। তবে চিকেনের সঙ্গে একেবারেই মাছ খাওয়া উচিত নয়। মাছ ও মাংসের মধ্যে রয়েছে আলাদা ধরণের প্রোটিন। তাই দু'ধরণের প্রোটিন একসঙ্গে খেলে শরীরের প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 

চিকেনে অনেক সময় টক দই দেওয়া হয় রান্নাকে সুস্বাদু করতে। কিন্তু দই হলো ঠান্ডা ও চিকেন গরম খাবার। দুটি ভিন্ন ধরণের খাবার একসঙ্গে খেলে স্বাভাবিকভাবেই শরীর খারাপ হয়ে যাবেই। 

অনেকেই রাতে রুটি ও চিকেন কষা দিয়ে জমিয়ে ডিনার করেই এক গ্লাস উষ্ণ গরম দুধ খেয়েই ঘুমোতে যান। বড় ভুলটি এখানেই হয়। পাঁঠার মাংস বা মুরগির মাংস খাওয়ার পর দুগ্ধজাত খাবার একেবারেই মুখে তুলবেন না। মাংস দিয়ে জমিয়ে ভূরিভোজের পর পায়েস, টক দই কিংবা দুধ দিয়ে তৈরি যে কোনও খাবার এড়িয়ে চলুন। দুগ্ধজাত খাবারে এমনিতে অ্যান্টিবায়োটিকের পরিমাণ বেশি। মাংস খাওয়ার পর এই ধরনের খাবার খেলে শারীরিক নানা সমস্যা হতে পারে। এমনকি চিকেনের সঙ্গে মটন খেলেও ব্লাড সুগার ও কোলেস্টেরল‌‌‌ বেড়ে যেতে পারে। 

সাধারণত চিকেনের সঙ্গে অনেকেই মদ্যপান করে থাকেন। ব্যাপারটা খুবই আনন্দ ও সুস্বাদু হলেও এই কম্বিনেশন বিষের সমান। হতে পারে হার্টের সমস্যাও। তাই ভুলেও এই দুটি জিনিস একসঙ্গে খাবেন না।

মাংস খেয়ে রসনাতৃপ্তির পর ভুলেও চায়ের কাপে চুমুক দেবেন না। গ্যাস-অম্বল তো বটেই, সেই সঙ্গে বদহজম, বুকে ব্যথারও ঝুঁকি থাকে। রেডমিট ও চিকেন খাওয়ার পর গরম পানীয় খাওয়া উচিত নয়। পেটের গোলমাল দেখা দিতে পারে।

সর্দি-কাশি সারাতে এমনিতে মধু দারুণ কার্যকরী। চিনির বদলে রান্নায় মধুও ব্যবহার করেন অনেকে। তবে মটন খাওয়ার পরে ভুলেও মধু খাবেন না। পাঁঠার মাংস খাওয়ার পর খুব ঝাল লাগলে অল্প চিনি খান। খানিকটা গুড়ও খেতে পারেন, অথবা চকোলেট খাওয়া যায়। কিন্তু কাছে যদি মধু থাকেও, সে দিকে হাত বাড়াবেন না। মটন খাওয়ার পর মধু খেলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাই ঝুঁকি না নেওয়াই ভাল।
গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়েন? নেপথ্যে জটিল শারীরিক সমস্যা নয় তো! গবেষণার রিপোর্ট জানলে চমকে উঠবেন
URL: why some of us feel sleepy in cars research revealed surprising information
আজকাল ওয়েবডেস্ক: হুড়মুড়িয়ে ছুটছে ট্রেন, কামরায় তিলধারণের জায়গা নেই। সঙ্গে একনাগাড়ে হকারদের হাকডাক, যাত্রীদের কিচিরমিচির! তারই মধ্যে কোণার সিটে নিশ্চিন্তে ঘুমিয়ে এক মধ্যবয়স্ক মহিলা। আবার গাড়িতে ঘুরতে বেরিয়ে সবাই হইহুল্লোরে মাতোয়ারা, দিব্যি ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তরতাজা যুবক। রোজকার জীবনে প্রায়ই এমন দৃশ্যের নজির মেলে। হইহট্টগোলের মাঝে দু’চোখের পাতা এক করা তো বটেই, রীতিমতো নাক ডেকে ঘুমাতে পারেন অনেকে। যা নিয়ে 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া