বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১০ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৩Moumita Ganguly
আজকাল ওয়েব ডেস্কঃ অত্যধিক ওজন বেড়ে যাওয়ায় নানা শারীরিক সমস্যায় ভুগতে হয়েছে বিদ্যা বালনকে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার কথা। মাঝে অনেকটাই ওজন বেড়েছিল তার। শরীরচর্চা, ডায়েট করে ওজন কমানোর চেষ্টা করেও তেমন লাভ হয়নি। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে ফের ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়ে ফিরে এসেছেন বিদ্যা। তাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি অনেকটাই ওজন ঝরিয়েছেন। ঠিক কী কারণে ওজন বেড়েছিল, তা জানিয়েছেন নিজেই। অভিনেত্রীর কথা অনুযায়ী, নানা রকম শারীরিক পরীক্ষানিরীক্ষা করিয়ে জানা গিয়েছে যে, মারাত্মক প্রদাহ বা ‘ইনফ্লামেশন’ হয়েছিল তার শরীরে। এই প্রদাহের কারণেই শরীর ফুলে যাচ্ছিল তার। চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক ডায়েট ও ওষুধপত্র নিয়ম মেনে খেয়েই তার অতিরিক্ত মেদ ও ওজন বশে এসেছে। সকলকে এই ইনফ্ল্যামেশন ড্রিঙ্ক খাওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী নিজেই। বলেছেন কীভাবে বানাবেন এই ড্রিঙ্ক। জেনে নিন।
একটি সসপ্যানে জল ফুটতে দিন। জল ফুটতে শুরু করলে ৭-৮ গোটা গোলমরিচ, এক চামচ করে মৌরি, জিরে ও জোয়ান দিয়ে দিন। পাঁচ মিনিট ভাল করে অল্প আঁচে আবার ফুটিয়ে নিন। ঈষৎ উষ্ণ হলে কাপে ছেঁকে নিন। প্রতিদিন নিয়ম করে এই পানীয় সকালে খালি পেটে খেলে আপনার শরীরের মেদ মোমের মতো গলে যাবে।
মৌরি জল গ্যাস্ট্রো এনজাইম তৈরি করতে সাহায্য করে। এর ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপার সমস্যা দূর হয়। মৌরি দেওয়া জল এক প্রকার দেশি ডিটক্স ওয়াটার। শরীরে রক্ত পরিশুদ্ধির কাজ করে। নিয়মিত এই জল পান করলে এটি শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে দেয়। এতে শরীর রোগ মুক্ত থাকে। ওজন কমাতে সাহায্য করে এই মৌরি জল। জিরে ভেজানো জল ও জোয়ান ভেজানো জল শরীরের বিপাক ক্রিয়াকে উন্নত করে এবং আমাদের খাবারকে ভাল ভাবে হজম করতে সাহায্য করে, তবে এর অর্থ এই নয় যে এটি ওজন হ্রাস করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?