বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made khejur roll can boost up your immunity system and make you healthy and energetic 

লাইফস্টাইল | ইমিউনিটি হবে শক্তিশালী, মিটবে টুকটাক চোখের খিদেও, বাচ্চাদের খেজুর খাওয়ানোর  ঝক্কির বদলে তৈরি করুন ঘরোয়া খেজুর রোল

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীতের আমেজ পড়তে শুরু করেছে মানেই রোগ জীবাণুও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। শরতের শেষ এবং হেমন্তের শুরুতে হিম পড়তে শুরু করে। এই সময় কখনও গরম, আবার ভোরের দিকে হঠাৎ ঠান্ডার অনুভূতিতে বিশেষ করে শিশুদের সাধারণ সর্দি, কাশি, ভাইরাল জ্বর তো লেগেই থাকে। তাই রোগের সঙ্গে লড়াই করতে গেলে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা জরুরি। কিন্তু বাচ্চাদের পুষ্টিকর কিছু খাওয়ানো তো সবসময়ই ঝক্কির। ভাল ও স্বাস্থ্যকর কিছু তাদের মুখে সহজে তোলা যায় না। খেজুর খেয়ে অনেক বাচ্চাই পছন্দ করে, কিন্তু বাদ সাধে খেজুরে থাকা বীজ। তাই এই অভিনব পন্থায় তাদের খেজুর খাওয়ালে স্বাস্থ্যকর কিছু খাওয়ানো হবে এবং টুকটাক চোখের খিদেও মিটবে। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই খেজুর রোল।

প্রথমে প্যানে এক চামচ ঘি দিয়ে গরম করে নিন। আমন্ড বাদাম, কাজুবাদাম ও আখরোটকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিন। এদের একসঙ্গে গরম ঘি তে দিন। সঙ্গে এক কাপ করে কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজ ও ফ্ল্যাক্স সিড‌‌‌ও দিন। হালকা ভাজা ভাজা করে নিন। একটু রং বদলে গেলে ও সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। ব্লেন্ডারে বেশ খানিকটা খেজুর বীজ ফেলে দিয়ে দিন এবং সঙ্গে এক কাপ কিশমিশ দিন। ভাল করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। প্যানে আবার এক চামচ ঘি ছড়িয়ে দিন। গরম হলে খেজুরের পেষ্ট দিয়ে নাড়তে থাকুন। প্যানের গায়ে না লেগে গেলে বুঝতে পারবেন খেজুরের পেষ্ট তৈরি হয়ে গেছে। এবার একে একে এর উপর ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নাড়তে থাকুন। এবার একটি কাঠের পাটাতনের উপর সম্পূর্ণ মিশ্রনটি ঢেলে রোলের আকারে হাত দিয়ে পাকিয়ে নিন। সেই সময় উপর দিয়ে সামান্য পোস্ত ছড়িয়ে দিন। একটি বাটার পেপারে রোলটিকে মুড়ে ১০ মিনিট রেখে দিন। এরপর পেপার থেকে খুলে গোল চাকতির আকারে কেটে নিন। খেজুর রোল তৈরি। 

ফাইবার, ক্যালোরিতে ঠাসা খেজুর। এছাড়াও এই ড্রাই ফ্রুটে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার শরীরকে নানা কঠিন রোগব্যাধি থেকে রক্ষা করে। হজমের খেয়ালও রাখে খেজুর। সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায় এই উচ্চ-ক্যালোরি সমৃদ্ধ ড্রাই ফ্রুট। তাই সুস্বাস্থ্য পেতে ডায়েটে নিয়মিত খেজুর রাখেন অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া