বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৫Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ চুল পড়ার সমস্যা ছেলে মেয়ে সকলের থাকে। ইদানিং কম বয়সেই অনেকের মাথার চুল পড়ে একেবারে টাক হয়ে যায়! দামি তেল, সিরাম, শ্যাম্পু মেখেও চুল পড়া বন্ধ হয় না। এমন এক ঘরোয়া টোটকা রয়েছে যা জানলে আপনি ঘরে বসেই কম খরচে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, এই টোটকায় টাক মাথাতেও চুল গজাবে। কীভাবে জানুন।
একটি পাত্রে একটি গোটা পেঁয়াজকে ঘষে গ্ৰেট করে নিন খুব মিহি করে। ছাঁকনিতে ছেঁকে তার থেকে পেঁয়াজের রস বের করে নিন। আলাদা পাত্রে দু'চামচ করে অ্যালোভেরা জেল ও নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে নিন। সঙ্গে পেঁয়াজের রস মেশাতে থাকুন। আপনার চুল সরিয়ে স্ক্যাল্পে কটন বল দিয়ে লাগান এই মিশ্রণ। আধঘন্টা বাদে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
পেঁয়াজে সালফারের পরিমাণ বেশি। এই খনিজটি নতুন চুল গজানোর ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে। পেঁয়াজের রস চুলের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কেরাটিন উৎপাদনের হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এ ছাড়া পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। যা মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ হতে দেয় না। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই সব্জিতে। যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না। স্ক্যাল্পের জ্বালা-চুলকানি কমাতে এবং খুশকি প্রতিরোধ করতে ভরসা রাখেন পেঁয়াজের রসে। এটি বাঙালির রূপটানে খুব জনপ্রিয় একটি ঘরোয়া টোটকা। তাঁরা বিশ্বাস করেন, পেঁয়াজের রস নিয়মিত স্ক্যাল্পে মাসাজ করলে জ্বালাভাব কমবে। এমনকী ছত্রাক সংক্রমণও নিয়ন্ত্রণে চলে আসবে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পাওয়া যায়, যেগুলি সংক্রমণ কমাতে পারে। পেঁয়াজের মধ্যে রয়েছে ‘কোয়ারসেটিন’ নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট। যা মাথার ত্বকের প্রদাহ নাশ করতে সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল রাখতেও সাহায্য করে। এই সমস্ত ফ্যাক্টর নতুন চুল গজাতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?