সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Naga Chaitanya and sobhita dhulipala is now married new wedding couples first photos of went viral

বিনোদন | প্রতীক্ষার অবসান! দক্ষিণী রীতি মেনে চারহাত এক করলেন নাগা-শোভিতা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫ : ৩৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: চারহাত এক হল। সহজ কথায়, বিয়ে সারলেন নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে এদিন তাঁরা হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন। 

 

অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। এবার নাগা এবং শোভিতার বিয়ের ছবিও শেয়ার করলেন নাগার্জুন।

 বুধবার বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্য দিকে, শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার। একটি ছবিতে পুরোহিতদের তাঁদের পাশে বসে মন্ত্র পড়তে দেখা যাচ্ছে।

 

প্রসঙ্গত, বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অন্নপূর্ণা স্টুডিওটি নাগা চৈতন্যর দাদু আক্কেনি নাগেশ্বর রাও তৈরি করেছিলেন ১৯৭৬ সালে। এদিন দাদুর স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা পঞ্চা পরেছিলেন। অন্যদিকে নায়িকার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তাঁর মা এবং ঠাকুমার।

 

ছেলের বিয়ের ছবি পোস্ট করে নাগার্জুন লিখেছেন, "শোভিতা এবং চৈ-কে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশ্যাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ- কে অনেক শুভেচ্ছা। প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমায় স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছ।" 

 

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের নিমন্ত্রিতের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী, নয়নতারা রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোদকর, খেলার জগতের নক্ষত্র পিভি সিন্ধু এবং আরও অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া