সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bikram ghosh and Iman chakraborty gives reply to popular bengali director Suman ghosh on raising question on them on getting nominations in oscars

বিনোদন | আদৌ অস্কার মনোনয়ন পেয়েছেন? বিস্ফোরক 'কাবুলিওয়ালা'র পরিচালক! 'হিংসুটে বাঙালি' কটাক্ষ ইমন-বিক্রম ঘোষের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৫২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছিল টলিপাড়ার অন্দরে। শোনা গিয়েছিল, আসন্ন অস্কারে নাকি মনোনয়ন পেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরকার বিক্রম ঘোষ। শোনা গিয়েছিল, অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গানের মধ্যে রয়েছে সঙ্গীত পরিচালক সায়নের সুরে তৈরি 'ইতি মা' গান। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’-এর এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পেয়েছিল ১৪ নভেম্বর। এর পাশাপাশি এই তালিকায় জায়গা করে নিয়েছিল 'ব্যান্ড অফ মহারাজা' ছবির নিয়েছিল বিক্রম ঘোষের সুরে 'ইশক ওয়ালা ডাকু' গানটি। স্বভাবতই, সমাজমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুই নিজেদের আনন্দ ব্যক্ত করেন এই দুই বাঙালি শিল্পী। এবার তাঁদের এই ' অস্কার মনোনয়ন' নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন জনপ্রিয় বাঙালি পরিচালক সুমন ঘোষ!

 

সমাজমাধ্যমে ছোট্ট একটি লেখা লিখেছেন 'কাবুলীওয়ালা' ছবির পরিচালক। লেখা ছোট্ট হলেও প্রশ্নটি তাঁর সরাসরি- "আদৌ কি অস্কারে মনোনয়ন পেয়েছে এই দুটো গান? আমরা কি নিশ্চিত এই ব্যাপারে? এই দুটো গান তো সবে ঝাড়াই-বাছাইপর্বে রয়েছে! এটুকুই। এখনও মনোনয়ন পায়নি। এমনি মনোনয়ন পর্বের ভোটাভুটিও শুরু হয়নি। শর্টলিস্ট তো ঘোষণা হবে ১৭ ডিসেম্বর। তবে হ্যাঁ, ইমন ও বিক্রমদার কাজ যদি মনোনয়ন পায় অস্কারে খুব খুশি হব। কারণ আমি ইমনের গানের ভক্ত এবং বিক্রমদা আমার সহকর্মী।" এই মন্তব্য করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমদের খোঁচাও দিয়েছেন খবর যাচাই করার প্রক্রিয়া নিয়ে।

সুমন ঘোষের এহেন পোস্টের পরেই মুখ খুলেছেন বিক্রম। আজকাল ডট ইন-কে বললেন, "এটা ঠিকই যে আমার গান এখনও অস্কার মনোনয়ন পায়নি। বাছাইপর্বে রয়েছে। কিন্তু ভুললে চলবে না আমার গান রয়েছে অস্কারের মনোনয়ন পাওয়ার অ্যাডভান্সড লিস্টে!

একটু ভাল করে দেখলেই বোঝা যাবে এই গান ৬-৭ হাজার গানের মধ্যে থেকে বাছাই করে ৮৯টি গানের মধ্যে বিবেচিত হয়েছে। আর কে কে নেই এই তালিকায়? এলটন জন যেমন আছেন, তেমন 'ডিউন'-এর মতো ছবির গানও! তাহলেই বলুন, এটা কি ছোটখাটো ব্যপার?আমার গান যদি এঁদের গানের সঙ্গে এক তালিকায় জায়গা করে নিয়ে থাকে তাহলে তার তো একটা গুরুত্ব আছে! আর হ্যাঁ, এই বিভাগটি সুরকারদের। এটা সুমন ঠিক বলেছে। ইমন খুবই দারুণ গেয়েছেন, ভাল গান। কিন্তু উনি এই বাছাইপর্বে নেই। একটা উদাহরণ দিলে বোঝাতে সহজ হবে। 'জয় হো' গানটির জন্য কি সুখবিন্দর সিং মনোনয়ন পেয়েছিলেন না কি এআর রহমান? অস্কারটা কে পেয়েছিল রহমান না সুখবিন্দর? আবার বলছি, সুমনের এ কথা ঠিক যে আমার গান এখনও অস্কার মনোনয়নে জায়গা করে নেয়নি। কিন্তু এটাও তো ঠিক এই পর্ব থেকেই অস্কার মনোনয়নের জন্য গান বাছাই করা হবে। এই জায়গাতেও কটা লোক পৌঁছতে পারেন? হলিউডের বড় বড় ছবির সুর, গান পৌঁছতে পারেনি...সেখানে আমাদের একটা এই ছোট কাজ পেরেছে! কিন্তু ওই যে, হিংসুটে বাঙালি... "

 

যোগাযোগ করা হয়েছিল ইমন চক্রবর্তীর সঙ্গেও।সুমন ঘোষের পোস্টের জবাবে খানিক কটাক্ষের সুরেই আজকাল ডট ইন-কে‌ ইমনের টেক্সট, "বাহ্! এই না হলে বাঙালি। অবাক হচ্ছিলাম কেউ এখনও কিছু বলছে না কেন? এই তো এবার বললেন!"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া