শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | ইতালির ঐতিহ্যবাহী সম্মানে ভূষিত সত্যম রায়চৌধুরী, প্রথম ভারতীয় প্রাপক তিনি

Sumit | ০৩ ডিসেম্বর ২০২৪ ০২ : ০০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: তিনি শিক্ষার দিশারী। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীকে বিশেষ সম্মানে ভূষিত করল আলবার্টিনা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অফ তুরিন। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের তরফে অনারারি অ্যাকাডেমিশিয়ান হিসেবে সম্মান দেওয়া হল তাঁকে। ভূষিত করা হল প্যাট্রন অফ আর্টস উপাধিতে। শিক্ষাক্ষেত্রে ভূমিকার জন্য তাঁকে সম্মানিত করা হয়।

 

 মঙ্গলবার কলকাতায় এই মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তাঁকে প্রদান করা হয়। পাশাপাশি এদিন আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানও। 

 

১৯৮৪ সালে যাত্রা শুরু করে টেকনো ইন্ডিয়া গ্রুপ। চার দশকেরও বেশি সময় ধরে এই সংস্থার কর্ণধার সত্যম রায়চৌধুরীর সুদক্ষ এবং দূরদর্শী নেতৃত্ব শিক্ষা-সহ অন্যান্য ক্ষেত্রকেও সমৃদ্ধ করেছে। ১০৩টি নলেজ ক্যাম্পাস, ৬টি বিশ্ববিদ্যালয়, ২০টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩৫টিরও বেশি পাবলিক স্কুল, ১০টি বি-স্কুল, ১৬টি টিআইজি-আইটিআই কেন্দ্র, ১টি মেডিক্যাল কলেজ-সহ টেকনো গ্রুপের একাধিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, ক্রিড়া, পর্যটন, হসপিটালিটি, চলচ্চিত্র, সাংবাদ মাধ্যম-সহ বহু ক্ষেত্রে নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ইতালির রাষ্ট্রদূত রিকার্ডো ডাললা কোস্তা। তাঁর বক্তব্যের শুরুতেই তিনি সত্যম রায়চৌধুরীকে শুভেচ্ছা জানান। তিনি এদিনের অনুষ্ঠানে এসএনইউ এবং ইতালির সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। ইতালি ও ভারতের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ ও দীর্ঘকালীন সম্পর্কের কথা তিনি তুলে ধরেন। কীভাবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পড়ুয়াদের ইতালির অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে যোগাযোগ তৈরি হয়ে এসেছে এতদিন ধরে, সে কথা উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনও। 

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে ইতালি ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইতালির শিল্পকলা এবং সংস্কৃতির গুণমুগ্ধ। স্বামী বিবেকানন্দের সঙ্গেও ছিল ইতালির দীর্ঘযোগ। বিবেকানন্দ বলেছিলেন, ইতালি সঙ্গীত, আধ্যাত্মিকতার দেশ। আমি ইতালির মানুষ ও আলবার্টিনা অ্যাকাডেমিকে এই সম্মানের জন্য অন্তর থেকে ধন্যবাদ ও শুভকামনা জানাই। '


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া