সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অভিনয় থেকে হঠাৎ অবসর ঘোষণা বিক্রান্তের! অমিতাভকে রোজ লুকিয়ে দেখেন রেখা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

অবসর ঘোষণা বিক্রান্তের 


একের পর এক হিট কাজ। তবুও নিলেন বড় সিদ্ধান্ত। মাত্র ৩৭ বছর বয়সে অভিনয় জগত থেকে অবসর নিলেন বিক্রান্ত ম্যাসি। সোশ্যাল মিডিয়ায় বিবৃতির আকারে একটি পোস্ট করেন অভিনেতা। লেখেন, ২০২৫ সালে বড় পর্দায় শেষ এক বার দেখা হবে তাঁর দর্শকের সঙ্গে। এদিন পোস্টে তিনি লেখেন, 'গত কয়েক বছর দুর্ধর্ষ কেটেছে। আপনাদের প্রত্যেকের অসম্ভব সমর্থনের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এবার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। একজন স্বামী, বাবা ও ছেলে হিসাবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসাবে।'


খুশির খবর রহমানের জীবনে!


সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ও দলের গিটারিস্ট মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে শিরোনামে উঠে এসেছেন এ আর রহমান। সুরকার, গায়কের জীবনে নানা টানাপড়েনের মাঝেও এল খুশির খবর। 'অমর সিং চমকিলা' ছবিতে 'সেরা আবহ সঙ্গীত'-এর জন্য 'ফিল্মফেয়ার' পুরস্কার পেলেন। রহমানের সম্মানের মুকুটে যুক্ত হল আরও একটি পালক।  


রোজ অমিতাভকে লুকিয়ে দেখেন রেখা?


অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে আজও চর্চা চলে বলিউডের অন্দরে। সম্প্রতি, কপিল শর্মার শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন রেখা। সেখানে 'কেবিসি'র প্রসঙ্গ উঠলে রেখা জানান, অমিতাভের সঞ্চালনায় এই শোয়ের প্রতিটি পর্বের সংলাপ তাঁর মুখস্থ। রেখার এই কথায় ফের চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া