সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ইসকন থেকে সাধুরা এসে যজ্ঞ করলেন! কেক কেটে হল সেলিব্রেশন, আর কী কী হল 'রাজকন্যা' ইয়ালিনির জন্মদিনে? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে এক বছর পার করলো ছোট্ট ইয়ালিনি। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে ৩০ নভেম্বর এসেছিল তাঁদের দ্বিতীয় সন্তান। বড়ছেলে ইউভানের সঙ্গে নেটিজেনদের আলাপ করালেও মেয়েকে সামনে আনতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন এই তারকা দম্পতি। ইউভানের চার বছরের জন্মদিনে ইয়ালিনিকে সামনে আনেন রাজ-শুভশ্রী। তারপর থেকেই মেয়ের বড় হয়ে ওঠার নানা মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেন তাঁরা। 

 

মেয়ের জন্মদিন উপলক্ষ্যে রাজ-শুভশ্রীর বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজোর। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে। ইয়ালিনির জন্মদিন উদযাপন হল একেবারে পুজো-অর্চনার মধ্যে দিয়েই। এ কথা সকলেই জানেন যে রাজ চক্রবর্তী জগন্নাথ দেবের পরম ভক্ত। যে কোনও শুভকাজ রাজ শুরু করেন পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। রাজ-শুভশ্রীর বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে তো বটেই এমনি সময়েও নিষ্ঠাভরে পুজো করা হয় তাঁদের। ইয়ালিনির ১ বছরের জন্মদিন কোনও শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়। 

 

ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন।  ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো হয় ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন। পুজোর আয়োজনে এদিন বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেন তিনি। 


এরপর সন্ধেবেলা পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনি। বোনের এক বছরের জন্মদিনে দাদা ইউভানও বেজায় খুশি। পরিবারের খুশির এই মুহূর্তগুলোকে সমাজ মাধ্যমে তুলে ধরেছেন রাজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া