বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all foods can gives flat stomach and make your digestion system powerful

লাইফস্টাইল | পেটের মেদ গলবে মোমের মতো, হজম ক্ষমতা হবে শক্তিশালী, এইসব খাবার রোজ পাতে রাখলেই থাকবেন নীরোগ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ২১ : ২৭Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সকালে ঘুম থেকে উঠেই ঘাম ঝরিয়ে শরীরচর্চা বা সারাদিনের যে কোনও একটি খাবার না খেয়ে থাকা, এসব রোজের রুটিনে রাখলেই অনেকের ধারণা পেটের অবাঞ্ছিত মেদ কমানোর যায়। কিন্তু এই ধারণা অনেকটাই ভুল। বরং কিছু কিছু খাবার আপনার রোজের ডায়েটে রাখলে এই জেদি মেদ সহজেই ঝরবে। জানুন সেইসব খাবারের লিস্ট।

লেবুর রস মেটাবলিজম দ্রুত বৃদ্ধি করে। সকালবেলা উঠে অনেকেই দুর্বল ও ক্লান্ত বোধ করেন। মেটাবলিজমও এই সময় কম থাকে। পাতিলেবুর রস উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে মেটাবলিজম বেড়ে যায় দ্রুত। তা ক্যালোরি ঝরানোর পক্ষে সহায়ক। এই জল রোজ খেলে গ্যাস্ট্রোইনটেস্টাইনালের পথ প্রশস্ত হয় ও সহজেই খাবার হজম হতে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই শরীরের মেদ ঝরে ওজন কমে তাড়াতাড়ি। ভিটামিন সি-এর উৎস হিসেবে পাতিলেবুর উপকারিতার কথা সকলের জানা।

ডার্ক চকোলেট খেলে দীর্ঘক্ষণ খিদে পায় না। এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা, মেটাবলিজমকে শক্তিশালী করে ফ্যাট বার্ন করে।  গবেষণা অনুযায়ী খাওয়ার পর ডেজার্ট হিসেবে ডার্ক চকলেট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

দিনে একটি অ্যাভোকাডো খাওয়ার ফলে ওজন বৃদ্ধি পায় না এবং এলডিএল কোলেস্টেরল কিছুটা কমে যায়, যা ভাল স্বাস্থ্যের জন্য অপরিহার্য। নিয়মিত অ্যাভোকাডো খাওয়ার ফলে খাদ্যের গুণমান বাড়ে। প্রতিদিনের খাবার তালিকায় অ্যাভোকাডো রাখলে আপনার খাবার খুব ভালোভাবে হজম হবে। সেই সাথে কোষ্ট্যকাঠিন্যের মত সমস্যা দূর হবে। একটি অ্যাভোকাডোতে ১০ গ্রামের মত ফাইবার থাকে। ফাইবার হজমে সহায়তা করে। ফলে ওজন খুব দ্রুত কমে। 

ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের ভরপুর শশা শরীরের জন্য দারুণ উপকারী। এতে ক্যালোরির পরিমাণ যেমন কম, তেমনই এতে জলের পরিমাণ বেশি। পরিমাণে কম হলেও ফাইবার আছে শসায়। রোগা হওয়ার পর্বে ইচ্ছেমতো শসা খেলেই হল না। শসা খেতে হবে নিয়ম মেনে। খালি পেটে নয়, ভারী খাবার খাওয়ার পরেই শসা খান। সকাল বা বিকেলের টিফিনে শসার রায়তা, দই-শসা রাখতে পারেন। শসা দিয়ে বানানো স্মুদিও খাওয়া যেতে পারে। ওজন ও পেটের মেদ থাকবে বশে।

কলায় রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও ক্যালোরি একেবারে না থাকায় কলা রোজ ডায়েটে রাখলে অনেকক্ষণ পেট ভরে থাকার অনুভূতি হয়। ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে ও ওজনও নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত বেশি কলা খেলে ওজন বাড়তে পারে, এমন ধারণা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও গবেষণায় দাবি করা হয়নি যে কলা খেলে ওজন বাড়ে।  বরং বিশেষজ্ঞদের মতে, কলায় উচ্চমাত্রায় ফাইবার এবং কম ক্যালরি রয়েছে। এই কারণেই যারা ওজন কমানোর চেষ্টা করছে তারা বিনা দ্বিধায় এটি খেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া