বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made remedy can prevent dark spots fine lines of skin and make your skin tone bright and beautiful

লাইফস্টাইল | শুষ্ক ত্বকে বলিরেখা ফুটে উঠেছে? বয়সের ছাপ পড়বে না, ঘরোয়া এই ক্রিমের ম্যাজিকেই ত্বক হবে টানটান ও উজ্জ্বল 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ০৪ : ০২Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: শীত এলেই বাতাস শুষ্ক ও ঠাণ্ডা হয়ে যায়, যার প্রভাব পড়ে ত্বকে। এই মরশুমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। তাই ফাটা ত্বক ও সাদা রেখা পড়ার সমস্যা লেগেই থাকে। সঙ্গে মুখের ত্বকের পাশাপাশি শরীরের সর্বত্র কুঁচকে যাওয়ার সমস্যাও তৈরি হয়। শীতের মরশুমে বেশিরভাগের ক্ষেত্রে ত্বকের রুক্ষ এবং শুষ্ক ভাব দেখা যায়। তাই যত্নের প্রয়োজন কিছুটা বেশি। বাড়িতে বসে কীভাবে শীতের মরশুমেও ত্বকের মোলায়েম ভাব বজায় রাখবে চলুন জেনে নেওয়া যাক। বাড়িতে তৈরি করুন এই ক্রিম যা আপনার ত্বকের টানটান ভাব ফিরিয়ে আনবে, উজ্জ্বলতা বাড়বে।

দু'চামচ ভেসলিন একটি ছোট্ট কৌটোয় নিন। সঙ্গে দিন এক চামচ করে অলিভ অয়েল, লেবুর রস ও হলুদগুঁড়ো। খুব ভাল করে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ, হাত এবং শরীরের যে কোনও শুষ্ক জায়গায় মাখতে পারেন। 

অলিভ অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এটি ত্বককে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি এতে ত্বকের প্রাকৃতিক জেল্লাও বৃদ্ধি পায়। মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।‌এর পিএইচ মানুষের ত্বকের সমান, তাই এটি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। অলিভ অয়েলে  ভিটামিন এ, ডি, ই ও কে রয়েছে, যা একজিমার মতো ত্বকের সমস্যার চিকিৎসায় সাহায্য করে। অলিভ অয়েলের অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি ব্রণ দূর করে।ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলির তৈরি, যা শুষ্ক ত্বককে মসৃণ করতে সাহায্য করে এক নিমিষেই। হলুদ অ্যান্টিঅক্সিড্যান্টসে ভরপুর। তাই এটি আপনার ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের জেল্লা ধরে রাখতে এই ধরনের উপাদান বেশ কার্যকরী।

হলুদে কারকিউমিন নামক একটি উপাদান আছে। যা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে। তাই ত্বকের কোনও সমস্যা মিটিয়ে মুহূর্তেই ফিরিয়ে দিতে পারে প্রাকৃতিক জেল্লা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া