বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Consuming many eggs at a time is so much harmful for your health here is the details

লাইফস্টাইল | ডিম দেখলেই লোভ সামলাতে পারেন না? জানুন প্রয়োজনের তুলনায় বেশি খেলেই হতে পারে কোন মারাত্মক ক্ষতি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৩ নভেম্বর ২০২৪ ০২ : ০০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: ডিম আমাদের শরীরের জন্য ভীষন গুরুত্বপূর্ণ একটি খাবার। শুধু লাঞ্চ বা ডিনারেই নয়, ব্রেকফাস্ট, টিফিনের সময় কিংবা যখন তখন ছোট খিদের সময় পেট ভরাতে ডিমই কাজে আসে।খিদের সময় দুটো-তিনটে ডিম না খেলে চলে না! কিন্তু এই অভ্যাস আপনার জন্য কী মারাত্মক বিপদ অপেক্ষা করছে জানেন?উপকারী হলেও অতিরিক্ত খেলে শরীরে তার খারাপ প্রভাব ফেলে।

বেশি ডিম খেলে শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। নিয়মিত ডায়েটে ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিত্‍সকরা। কিন্তু সেই ডায়েটে যদি অতিরিক্ত ডিম খাওয়া শুরু হয় তাহলে তার পুষ্টিকর গুনাগুন কমতে শুরু করে। প্রতিদিনের ডায়েটে স্বাস্থ্যকর খাবার হিসেবে একটি গোটা ডিমই যথেষ্ট। তবে সংখ্যা অনেক খেলে তা খারাপ জিনিসে পরিণত হয়, যার মধ্যে ডিম অন্যতম।

নিয়মিত ডায়েটে কটা করে ডিম খাবেন, কতগুলি খেলে ডিম শরীরের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। 

শরীরে বাজে কোলেস্টেরল বাড়তে থাকলে স্বাভাবিকভাবেই হৃদরোগের সমস্যাগুলিও পাশাপাশি দেখা দিতে পারে। যদি ডিম না খেয়ে একেবারেই থাকতে না পারেন তাহলে ডিমের ভিতর কুসুম বা হলুদ অংশটি বাদ দিয়ে খান। কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে রোগীদের ডিমের কুসুম না খাওয়ার পরামর্শ দেন চিকিত্‍সকরা।

হজমশক্তি ব্যাহত করতেও ডিম অনেকখানি দায়ী। গ্যাস, পেটে ব্যথা, পেট ফোলার মতো সমস্যা তৈরি হয়। এছাড়া প্রতিদিন ডায়েটে ডিমের পরিমাণ বেশি থাকলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ভুগতে হতে পারে।

ডিমের মধ্যে থাকা ফ্যাট রক্তে সুগারের মাত্রার উপর প্রভাব ফেলে। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে সক্ষম। অগ্ন্যাশয়ে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তোলে এই ফ্যাট। কার্ডিওভাস্কুলার বা টাইপ ২ ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ডিম না খাওয়ার পরামর্শ দেন চিকিত্‍সকরা।

প্রয়োজনের বেশি ডিম খেলে পেট ফোলা, গ্যাস ও পাচনতন্ত্রের উপর প্রভাব ফেলে। খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেওয়ার অর্থ হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। তাই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীরা ডিম খাওয়া কমিয়ে দিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া