মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rakesh Roshan recalls shah rukh khan had decided to quit Karan Arjun for this reason

বিনোদন | 'করণ অর্জুন'-এর প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ, 'হ্যাঁ' বলেছিলেন আমির! তবুও শেষমেশ কীভাবে সুযোগ পেলেন 'বাদশা'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ০২ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ইতিহাসে 'আইকনিক' ছবিদের তালিকায় জায়গা করে নিয়েছে 'করণ-অর্জুন'। নয়ের দশকে মুক্তি পাওয়া এই ছবি অভিনেতা হিসাবে শাহরুখ এবং সলমন খানের কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক। রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও সলমন খান। বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল এই ছবি। পুনর্জন্ম নিয়ে‌ বলিউডে সাত ও আটের দশকে ছবি হলেও 'করণ অর্জুন'-এর মাধ্যমে সেই ট্রেন্ড নতুন করে ছড়িয়ে পড়ল হিন্দি ছবির বলয়ে। এমনকি ছোটপর্দাতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক -প্রযোজক রাকেশ রোশন জানান, এই ছবিতে সবথেকে কঠিন ছিল শাহরুখের কাস্টিং! 'করণ অর্জুন'-এর প্রস্তাবে হ্যাঁ বলেও কিছদিন পর এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন 'বাদশা'! সটান জানিয়ে দিয়েছিলেন কাজ করবেন না এই ছবিতে।

 

রাকেশ জানান, শুটিং শুরুর কিছুদিন আগে শাহরুখ তাঁকে জানান, তিনি আপাতত অ্যাকশন -নায়ক হওয়ার চেষ্টায় আছেন আর সেক্ষেত্রে 'করণ অর্জুন'-এর চিত্রনাট্য তাঁকে সেই সাহায্য করবে বলে মনে হয় না। রাকেশ তাঁকে বোঝান 'করণ'-এর মতো এ ছবিতে 'অর্জুন'-এরও জমাটি সব অ্যাকশন সিকোয়েন্স তিনি ভেবে রেখেছেন। তবুও মানেননি শাহরুখ। ছেড়ে দেন এই ছবি। অগত্যা আমির খানকে এই ছবির প্রস্তাব দেন পরিচালক। শোনামাত্রই রাজি হয়ে যান আমির। এরপর আবার হঠাৎ করে একদিন শাহরুখ উদয় হন রাকেশ রোশনের কাছে। এবং রাকেশকে জানান যে সে তাঁর পরিচালনায় 'কিং আংকল'-এ কাজ করেছেন। সে ছবি হিট হয়। রাকেশের জন্য তিনি সেই সুযোগ পেয়েছিলেন তাই আজ এভাবে রাকেশের প্রস্তাব ফিরিয়ে দিতে তাঁর খারাপ লাগছে। চিত্রনাট্যে তাঁর বিশ্বাস নেই তবু রাকেশের সম্মানে এই ছবি করতে প্রস্তুত তিনি।

 

আর দেরি করেননি রাকেশ রোশন। এরপর চটপট শাহরুখ-সলমনকে নিয়ে শুরু করে দিয়েছিলেন 'করণ অর্জুন'-এর শুটিং। 

 

ওই সাক্ষাৎকারে রাকেশ রোশন আরও জানান, কেন তিনি 'করণ অর্জুন' ছবিতে সলমন এবং শাহরুখকে নিয়েছিলেন। পরিচালকের কথায়, "সেই সময়ে বলিউডের নায়কদের মধ্যে সলমনের চেহারা সবথেকে সুন্দর ছিল। ওরকম পেশিবহুল সুগঠিত চেহারা সেই সময়ে হিন্দি ছবির অন্য নায়কদের ছিল না বললেই চলে। আর সলমনের চোখ দুটো খুব শান্ত। 'করণ'-এর চরিত্রের জন্য এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ ছিল। আর শাহরুখের সঙ্গে আমি এর আগে 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেছিলাম। তাই ওর কাজের ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম। এছাড়াও 'ফৌজি' ধারাবাহিকে শাহরুখের অভিনয় আমার মনে দাগ কেটে দিয়েছিল..."


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া