মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ০২ : ১১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সহজভাবে, নিমেষেই খবরের শিরোনামে জায়গা করে নিতে ওস্তাদ ফারহান আখতার। সোমবার নিজের আগামী ছবি '১২০ বাহাদুর' ছবির একটি ঝাঁ-চকচকে নতুন পোস্টার প্রকাশ করলেন তিনি। পাশাপাশি ছবিতে নিজের লুকও ফাঁস করেছেন তিনি। '১২০ বাহাদুর' ছবির নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ১৯৬২ সালে রেজাংলা উপত্যকার যুদ্ধ এই ছবির প্রেক্ষাপট। কীভাবে ৩০০০ চীনা সৈন্যকে এই রেজাংলা উপত্যকায় বীরবিক্রমে রুখে দিতে পেরেছিল মাত্র ১২০জন ভারতীয় জওয়ান, সেই বীরগাথা পর্দায় বলবে এই ছবি। মেজর শয়তান সিংহ ভাটি-র ভূমিকায় রয়েছেন ফারহান।
পোস্টারে পুরোদস্তুর এক ভারতীয় জওয়ানের লুকে দেখা যাচ্ছে ফারহানকে। ছোট করে ছাঁটা চুল, ক্ষতবিক্ষত, রক্তাক্ত মুখ। চোখ থেকে ফেটে বেরোচ্ছে তীব্র রাগ। পিছু না হঠে যুদ্ধক্ষেত্রে শত্রুদের উদ্দেশে গুলিবর্ষণ করে চলেছেন ফারহান।
গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে এই ছবির ঘোষণা করেছিলেন ফারহান। ঘোষণার সঙ্গে একটি মোশন পোস্টারও শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টারে দেখা যাচ্ছে, হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চলের একটি পর্বতচূড়ায় ভারতীয় সেনার যুদ্ধপোশাকে সশস্ত্র অবস্থায় একা দাঁড়িয়ে রয়েছেন ফারহান। চারপাশে যুদ্ধের আবহ। সুদূরে বরফের উপর আছড়ে পড়ছে বোমা। আরও জানিয়েছিলেন, ‘১২০ বাহাদুর’ ছবিতে 'মেজর শয়তান সিংহ ভাটি'র চরিত্রে দেখা যাবে তাঁকে।
সেই পোস্টারের সঙ্গে ক্যাপশনে ফারহান লিখেছিলেন, "তাঁরা যা অর্জন করেছিলেন, এককথায় কোনওদিন তা ভুলে যাওয়া অসম্ভব। মেজর শয়তান সিংহ ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির বীরগাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত।’’
অভিনেতা হিসাবে মাঝখানে দীর্ঘ বিরতি নিয়েছিলেন ফারহান আখতার। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। ‘১২০ বাহাদুর’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরছেন ফারহান। ছবিটি পরিচালনা করছেন ‘ধকড়’ খ্যাত পরিচালক রজনীশ ঘাই। বুধবার লাদাখে ছবির শুটিং শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি