বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ১৮ : ০১Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীতে যেমন রুক্ষ ত্বকের বিশেষ যত্ন করে থাকেন, তেমনই চুলের কথা আলাদা করে কিছু ভেবেছেন? ঠান্ডায় ত্বকের একটু বাড়তি খেয়াল রাখতে হয় ঠিকই, কিন্তু একই যত্ন চুলেরও প্রয়োজন। চুলের যত্ন নেওয়ার অর্থ শ্যাম্পু ও কন্ডিশনারের ব্যবহার শুধু নয়। শ্যাম্পু করার পর চুলে সিরামের ব্যবহার। চুলের সৌন্দর্যতা বজায় রাখার ক্ষেত্রে এই হেয়ার সিরামের জুড়ি মেলা ভার। চুল ধোয়ার পর, একটু শুকনো হলে যদি সিরাম লাগান, তাহলে চুলে জট পড়ে না। পাশাপাশি চুল থাকে রেশমের মতো মসৃণ।
বাজার এখন বিভিন্ন কোম্পানির হেয়ার সিরামে ছেয়ে গেছে। কিন্তু তাতে থাকে প্রচুর রাসায়নিকের ব্যবহার।এইসব ব্যবহারে সাময়িক সুফল পাওয়া গেলেও দীর্ঘস্থায়ী লাভ হয় না। বরং প্রসাধনীতে থাকা রাসায়নিক চুলের আরও বেশি ক্ষতি করে। তাই বাড়িতেই যদি সিরাম বানিয়ে নিতে পারেন মন্দ কী? প্রায় সব বাড়িতেই জবা ফুলের গাছ থাকে। এই জবা চুলের পুষ্টি জোগাতে অব্যর্থ। এই ফুল দিয়েই সিরাম তৈরি করলে চুলের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। জেনে নিন কীভাবে বানাবেন এই সিরাম।
কিছু টাটকা জবা ফুলের বোঁটা ছাড়িয়ে ফুলগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। সসপ্যানে ফুল দিয়ে দু'কাপ জল দিন। অল্প আঁচে বসিয়ে রাখুন, পাঁচ থেকে ১০ মিনিট ফোটাতে হবে। হালকা করে নাড়তে থাকুন। তারপর ঠাণ্ডা হয়ে গেলে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন। এতে এক চামচ করে আমন্ড অয়েল, দু'চামচ করে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন দিন। সঙ্গে দিন দুই থেকে তিন ফোঁটা রোজমেরি অয়েল ও টি ট্রি অয়েল। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট আকারে তৈরি করে নিন। একটি কাচের জারে ভরে রাখুন। ১৫ দিন এই মিশ্রণটি রেখে দিতে পারেন।
জবাতে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন সি। এগুলি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখে। ফলিকলগুলিও পুষ্টি পায়। নতুন চুল গজাতেও সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুল পুষ্টি পায়।
এই প্যাক অল্প অল্প করে হাতে নিয়ে ভাল করে চুলে লাগিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগায়, ম্যাসাজ করুন। এই ভাবে আধ ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে নিন। কম রাসায়নিক আছে, এমন শ্যাম্পুই ব্যবহার করবেন। এ ক্ষেত্রে ভেষজ শ্যাম্পু ব্যবহার করাই ভাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?