মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ২৩ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ইতিহাসে 'আইকনিক' ছবিদের তালিকায় জায়গা করে নিয়েছে 'করণ-অর্জুন'। নয়ের দশকে মুক্তি পাওয়া এই ছবি অভিনেতা হিসাবে শাহরুখ এবং সলমন খানের কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক। রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও সলমন খান। বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল এই ছবি। পুনর্জন্ম নিয়ে বলিউডে সাত ও আটের দশকে ছবি হলেও 'করণ অর্জুন'-এর মাধ্যমে সেই ট্রেন্ড নতুন করে ছড়িয়ে পড়ল হিন্দি ছবির বলয়ে। এমনকি ছোটপর্দাতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক -প্রযোজক রাকেশ রোশন জানালেন তিনি যদি এই ছবির রিমেক অথবা সিক্যুয়েল করেন তাহলে শাহরুখ -সলমনের বদলে ছবিতে কাস্ট করবেন হৃতিক রোশন এবং রণবীর কাপুরকে!
সেই সাক্ষাৎকারে অবশ্য জোর গলায় রাকেশ জানালেন, 'করণ অর্জুন'-এর রিমেক অথবা সিক্যুয়েলের ব্যাপারে তিনি এতটুকুও আগ্রহী নন। তবে একান্তই যদি তিনি তা তৈরি করেন তাহলে এই ছবিতে সলমনের অভিনীত চরিত্র 'করণ'-এর ভূমিকায় তিনি কাস্ট করবেন হৃতিককে এবং শাহরুখের 'অর্জুন' চরিত্রে রণবীরকে।
ওই সাক্ষাৎকারে রাকেশ রোশন আরও জানান, কেন তিনি 'করণ অর্জুন' ছবিতে সলমন এবং শাহরুখকে নিয়েছিলেন। পরিচালকের কথায়, "সেই সময়ে বলিউডের নায়কদের মধ্যে সলমনের চেহারা সবথেকে সুন্দর ছিল। ওরকম পেশিবহুল সুগঠিত চেহারা সেই সময়ে হিন্দি ছবির অন্য নায়কদের ছিল না বললেই চলে। আর সলমনের চোখ দুটো খুব শান্ত। 'করণ'-এর চরিত্রের জন্য এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ ছিল। আর শাহরুখের সঙ্গে আমি এর আগে 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেছিলাম। তাই ওর কাজের ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম। এছাড়াও 'ফৌজি' ধারাবাহিকে শাহরুখের অভিনয় আমার মনে দাগ কেটে দিয়েছিল..."
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি