মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Rohit Shetty claims Bollywood s young actors are insecure and shared his advice for them

বিনোদন | 'নিরাপত্তাহীনতায় ভোগেন', নয়া প্রজন্মের তারকাদের একহাত নেওয়ার পাশাপাশি কোন 'বিশেষ উপদেশ' দিলেন রোহিত শেঠি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ২০ : ৫৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বরাবরই নিজস্ব ছন্দে চলেন পরিচালক রোহিত শেঠি। সে ছবি তৈরির ক্ষেত্রেই হোক অথবা সময়ে সময়ে নিজের মতামত পেশ করার ব্যাপারে। সদ্য যেমন এক সাক্ষাৎকারে সোজাসাপ্টা, নির্মেদ, কাটা কাটা ভাষায় বলিউডের নয়া প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের তুলোধনা করলেন তিনি। সোজাসুজি বলেই দিলেন, "ওঁরা সবাই সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভোগেন!"

 

শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারের মতো বলিপাড়ার তাবড় তাবড় তারকার সঙ্গে কাজ করেছেন রোহিত শেঠি। নয়া প্রজন্মেরও একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর বিভিন্ন ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, রোহিত জানান, তারকা হিসাবে এতটুকুও নিরাপত্তাহীনতায় ভোগেন না অজয় দেবগণ। বরং ছবিতে তাঁর পাশাপাশি অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও পর্দায় যেন অভগনয়ের সুযোগ পান, সে বিষয়টা উদার মনেই সামলান তিনি। এরপরেই বলিপাড়ার নয়া প্রজন্মের তারকাদের একহাত নেন রোহিত - " ওরা সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভোগে। সারাক্ষণ ডুবে থাকে সমাজমাধ্যমের দুনিয়ায়। আর সমাজমাধ্যমের সঙ্গে আসল দুনিয়ার কোনও তুলনাই হয় না। সমাজমাধ্যমে এই তারকাদের ৯০% ফলোয়ার্স, অনুরাগীরা আসলে মেকি! অর্থের বিনিময়ে ফলোয়ার্স বাড়ানো হয়। এমনকি সেখানে তাঁদের বেশিরভাগ তারিফ করা লেখাগুলোও আদতে লেখানো হয়। সেই অর্থের বিনিময়েই। এসব ছেড়ে বাইরের জগতে এবার পা রাখা উচিত এই তারকাদের। কারণ বছর দুয়েক পর অর্থের বিনিময়ে সমাজমাধ্যমে নিজের স্তুতি করালেও আর কোনও কাজের কাজ হবে না। আসল কেরামতিটা দেখাতে হবে বড়পর্দায়, মুঠোফোনের পর্দায় নয়! একমাত্র ছবিতেই নিজেকে প্রমাণ করার জায়গা তারকাদের। "

 

নয়া প্রজন্মের বলিউডের তারকাদের শুধুমাত্র চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেই থামেননি রোহিত। এরপর তাঁদের উদ্দেশ্য একটি 'বড়' পরামর্শও দিয়েছেন - " ওদের বলব, কোনও কাজকে বড় কিংবা ছোট, এভাবে দেখা বন্ধ কর। কাজ মানে কাজ। নিজের মনের কথা শোনো। কাজের বিষয়ে পাঁচজনের সঙ্গে আলোচনা না করে কাজটা কর।"

 

"যখন সলমন খানের কেরিয়ার ঠিকমতো চলছিল না, তখন কিন্তু ও সানি দেওল অভিনীত 'জিৎ' ছবিতে দ্বিতীয় নায়কের কাজ করেছিল। ছবি জনপ্রিয় হয় আর‌স সেইসঙ্গে সলমনের কেরিয়ারও। এই গুণটাই আজকের তারকাদের মধ্যে নেই! সবাই ঝুঁকি নিতে ভয় পায়। যখন কেরিয়ারে এই উকিল আমার ভয়টা নয়া প্রজন্মের তারকাদের মধ্যে থেকে চলে যাবে, তোরতর করে এগনো শুরু করবে তাদের কেরিয়ারও।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া