মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৫ নভেম্বর ২০২৪ ০৩ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: 'লাল সিং চাড্ডা'র বক্স-অফিস ব্যর্থতার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান। বছর খানেকের উপর বড়পর্দা থেকে দূরেও ছিলেন। কিন্তু চলতি বছরে 'সিতারে জমিন পর'-এর মাধ্যমে কামব্যাক করছেন তিনি। এহেন আবহেই আমির পাকাপাকিভাবে জানিয়ে দিলেন আর মাত্র ১০ বছর তিনি কাজ করবেন। একদম চুটিয়ে কাজ করবেন। তারপরেই বলিপাড়া থেকে ছুটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, "আমি জীবনে কখনও ছটি ছবির কাজ একসঙ্গে করিনি। তবে এর একটা কারণ রয়েছে। আমি যখন সিনেমা না ছাড়ার সিদ্ধান্ত নিলাম আমার মাথায় আরও একটি চিন্তা এল। ভাবলাম, আর হয়তো মাত্র ১০ বছর আমার কাজ করার শক্তি থাকবে। তাই এই তো সময়!"
আমির আরও জানান, এখন তাঁর বয়স ৫৯। দশ বছর পর তা গিয়ে দাঁড়াবে প্রায় ৭০-এ। তখন হয়তো আর তাঁর এত সক্রিয়তা থাকবে না। সেই কারণেই তিনি এখন যত পারছেন কাজ করে নিচ্ছেন। জোর গলায় 'মিঃ পারফেকশনিস্ট' বললেন, "আমি বেশি করে চাই নতুনদের সুযোগ দিতে যাদের মধ্যে প্রতিভা রয়েছে। চাই, নতুন শিল্পীদের জন্য একটা পোক্ত প্ল্যাটফর্ম হতে যেখানে যোগ্য মানুষেরা নিজেদের প্রতিভাকে সবার সামনে পেশ করতে পারবেন। এই কারণে আগামী ১০ বছর প্রচুর কাজ করতে চাই যা গোটা কেরিয়ার জুড়ে আমি করিনি।" স্বাভাবিকভাবেই অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই মনখারাপ অনুরাগীদের।
আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও অবশ্য তাঁর এই সক্রিয়তা না থাকার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এই প্রসঙ্গে তিনি আবার অস্কারজয়ী, কিংবদন্তি হলিউড অভিনেতা-পরিচালক ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। যিনি ৯০ পেরিয়েও ছবি তৈরি করে চলেছেন। তাতেও আপত্তি আমিরের। অভিনেতার বক্তব্য, " উনি ব্যতিক্রম। সবাই ক্লিন্ট ইস্টউডের মতো হতে পারেন না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি