মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৩ নভেম্বর ২০২৪ ১৬ : ০৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: স্টুডিওপাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে সৌমিতৃষাকে নিয়ে। জল্পনা, এবার নাকি বাংলাদেশের তারকা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা। সত্যিই কি বাংলাদেশের ছবিতে এবার দেখা যাবে 'মিঠাই'কে?
শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে ১৮টি ছবি উপহার দিতে চলেছে দর্শককে। তাঁর আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শহরের এক বিলাসবহুল হোটেলে। সেখানে হাজির হয়েছিলেন বাংলাদেশের প্রথম সারির তারকা শাকিব খান। ওই অনুষ্ঠানেই বাংলাদেশের 'কিং খান'-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা গেল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে এই জল্পনা।
অনুষ্ঠানে সৌমিতৃষাকে দেখেই শাকিবের প্রথম প্রশ্ন, 'কেমন আছো'? হাসিমুখে এগিয়ে যান 'মিঠাই'ও। এরপরেই তাঁরা কথা বলতে শুরু করেন একে অপরের সঙ্গে। সৌমিতৃষার সঙ্গে কাজ করা প্রসঙ্গে শাকিব বললেন, "অবশ্যই কাজ করতে চাই, এখানকার নতুন অভিনেতা-অভিনেত্রীদের বাংলাদেশের দর্শকেরা অত্যন্ত পছন্দ করেন। তাঁরা সেখানে খুব জনপ্রিয়। নতুনদের সঙ্গে অবশ্যই কাজ করতে চাই আরও। সকলেই এত ভাল কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।" অন্যদিকে, সৌমিতৃষাকে শাকিব খান সম্বন্ধে প্রশ্ন করা হলে তাঁর মন্তব্য, " ওঁর সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। সবথেকে বড় কথা, আমাদের দুই বাংলার তারকারাই অত্যন্ত আন্তরিক। তাঁদের ব্যবহার এতটাই ভাল যে তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে একসঙ্গে আমাদের কাজ হবে কি না এটা সময়ের হাতে। আগে থেকে সব ভেবেচিন্তে পরিকল্পনা করে অনেককিছুই হয় না। তাই দেখা যাক, কী হয়।" ছবি নিয়ে কথা না বললেও সৌমিতৃষার কাজ যে পছন্দ করেন তা শাকিবের কথা থেকেই স্পষ্ট। ওদিকে, 'প্রধান' নায়িকাও যে শাকিবের সঙ্গে বড় পর্দায় কাজ করতে ইচ্ছুক সেকথাও ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তিনি।
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ইধিকা পাল, শাকিবের হাত ধরেই। এছাড়া অন্য একটি ছবিতে শাকিবের বিপরীতে ফের দেখা যাবে তাঁকে। আপাতত চলছে তার-ই প্রস্তুতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি