মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ০৩ : ৫৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ফের বিতর্কে পরিচালক রামগোপাল বর্মা। এবার এই বিতর্কের দরুণ বড়সড় বিপাকে পড়লেন 'সত্যা' ছবির পরিচালক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে! ইতিমধ্যেই রামগোপালের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা রামালিঙ্গম। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিত্র পরিচালক যে ছবি পোস্ট করেছেন তা অত্যন্ত আপত্তিকর। এর জেরে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাদের পরিবারের সম্মানহানি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পুত্র তথা রাজ্যের মন্ত্রী লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছিবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছে। যার জেরে রবিবার রামগোপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনে ওই চিত্র পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, রামগোপাল বর্মার শেষ ছবি 'ব্যোহাম' প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে মার্চ মাসে তা মুক্তি পায়। অবশ্য ছবি মুক্তির আগে একাধিক বিতর্কের মুখোমুখি হয় সেই ছবি।
২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত হয় এই সিনেমাটি। আর এই ছবির প্রচারের সময়তেই সমাজমাধ্যমে পোস্টগুলি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে এফআইআরে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি