মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১১ নভেম্বর ২০২৪ ০৪ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার-সুনীল শেঠি- পরেশ রাওয়াল এই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। বিশেষ করে 'হেরা ফেরি' সিরিজের ছবিতে। বলিউডে আপাতত এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে চর্চার অন্ত নেই। প্রথম দুই ছবির পরে কবে মুক্তি পাবে পরের ছবি, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। যতবার তাঁদের একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা গিয়েছে, ততবার তাঁদের উদ্দেশ্যেও এই প্রশ্ন ছোড়া হয়েছে। এহেন আবহেই মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে আচমকা একসঙ্গে দেখা গেল এই তিনজনকে!
তাঁদের দেখামাত্রই উল্লাসে ফেটে পড়েন আশেপাশে জড়ো হওয়া সব মানুষ। ছবিশিকারিদের মধ্যেও কেউ কেউ এই তিনজনকে 'রাজু, শ্যাম ও বাবু ভাইয়া' বলে চিৎকার করে ডাক দেওয়া শুরু করেন। উল্লেখ্য, 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় অভিনীত চরিত্রটির নাম 'রাজু', পরেশের চরিত্রের নাম 'বাবু ভাইয়া' এবং সুনীলের 'শ্যাম'। ছবিশিকারিদের দিকে না তাকিয়ে খানিক অন্যমানস্ক হয়েই অন্যদিকে তাকিয়ে ছিলেন 'বাবু ভাইয়া'। দেখামাত্রই তাঁর ঘাড় টেনে চট করে ক্যামেরার মুখোমুখি করে দেন 'রাজু'। এবং যে ভঙ্গিতে ও দ্রুততার সঙ্গে গোটা বিষয়টি করেন অক্ষয়, তা দেখে হাসি চাপতে পারেননি কেউই। হাসিতে ফেটে পড়েন সুনীল শেঠিও।
জানা গেল, একটি ব্যক্তিগত বিমানে গুজরাটের সুরাট শহরের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। এই ছবি ও খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে চুপিসাড়ে কি তাহলে 'হেরা ফেরি ৩'-এর শুটিং শুরু করে দিয়েছেন এঁরা? মুম্বইয়ের হইহল্লা থেকে দূরে চুপচাপ শুটিং সারতেই গুজরাট পাড়ি দিচ্ছেন তাঁরা? আজ্ঞে না। সুরাটে অক্ষয়ের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানেই যাচ্ছেন অক্ষয়। 'রাজু'কে সঙ্গ দিতে তাঁর নিমন্ত্রণে সেখানে যাচ্ছেন 'শ্যাম' ও 'বাবু ভাইয়া'।
প্রসঙ্গত, অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় উদ্গ্রীব অনুরাগীরা। খবর, ২০২৫-এর বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির আগামী পর্বের শুটিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি