মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Abhay Deol spoke about growing up in a conservative household and mentioned that in his family women are not allowed to work in films

বিনোদন | দেওলরা ঠিক কতটা গোঁড়া? পরিবারের মেয়েদের উপর কোন নিষেধাজ্ঞা জারি রয়েছে? বিস্ফোরক অভয় দেওল!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ০০ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতাদের পরিবারে জন্ম অভয় দেওলের। কাকা ধর্মেন্দ্র একসময়ের বলিউডের অন্যতম শীর্ষ তারকা। তাঁর স্ত্রী হেমা মালিনী কত বড় তারকা-অভিনেত্রী ছিলেন, সে কথাও সর্বজনবিদিত। অভয়ের দুই জ্যাঠতুতো দাদা সানি এবং ববি এখনও চুটিয়ে কাজ করছেন বলিপাড়ায়। বোন এষা দেওলকেও একডাকে গোটা দেশ চেনে বলি-অভিনেত্রী হিসাবে। এত তারকার ছড়াছড়ি যে পরিবারে, সেই পরিবারের রীতিনীতি কিন্তু মেয়েদের ব্যাপারে বেশ গোঁড়া। একথা জানিয়েছেন খোদ অভয় দেওল! 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভয় জানালেন, তাঁর পরিবার অত্যন্ত গোঁড়া। এতটাই যে সেই পরিবারের মেয়েদের বাইরে কাজ করার অনুমতি দেওয়া হলেও অভিনয় করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে! 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিখ্যাত এই অভিনেতার কথায়, "ছোট থেকে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। বলিউডের সঙ্গে পরিচয় ছোট্টবেলা থেকেই। তবে দেখতাম, আমাদের ছোটদের কোনও ফিল্মি পার্টিতে নিয়ে যাওয়া হতো না, তারকা-সন্তানদের সঙ্গেও বন্ধুত্ব করাও বারণ ছিল। খুব অদ্ভুত লাগত বিষয়টা। তবে এখন বুঝি, গ্রাম থেকে আসা আমাদের পরিবারের লোকজন চাইতেন আমাদের ছোটদের মধ্যে যেন গ্রামের অধিবাসীদের চিন্তাভাবনা, মূল্যবোধগুলো অক্ষুণ্ন থাকে। জাঁকজমক দেখে চোখ ধাঁধিয়ে না যায়। সেইজন্যেই ওসব করতেন তাঁরা।"

 

আরও বলেন, "... আমার বাবা-মা কখনওই চাননি যে যে আমি অভিনয়কে পেশা করি। ওঁরা চেয়েছিলেন আমাকে ডাক্তার, উকিল বানাতে। যদি আমার বিষয়ে সানি, ববিকে জিজ্ঞেস করা হয় তারা বলবে আমি মুখে মুখে তর্ক করি। আরও একটা ঘটনা বলি, ছোটবেলায় আমি বাঁ-হাতি ছিলাম। সেটাতে ভারি সমস্যা ছিল আমার বাড়ির লোকের। তাঁরা দিনের পর দিন ডান হাতে কাজ করিয়ে করিয়ে আমাকে ডানহাতি বানিয়ে দেন! এমনকি কেরিয়ারের প্রথমদিকে যেসব ঘরানার ছবিতে কাজ করেছিলাম তাতেও তাঁদের ঘোর আপত্তি ছিল...এইরকম আর কি!" 

 

উল্লেখ্য, ফরজ আরিফ আনসারির পরিচালনায় 'বান টিক্কি' ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে অভয়কে। সে ছবিতে অভয়ের সঙ্গে দেখা যাবে জিনত আমন এবং শাবানা আজমিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া