মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

For this reason Akshay Kumar and Priyanka Chopra had stopped working with each other details inside

বিনোদন | কার দোষে ভেঙে গিয়েছিল অক্ষয়-প্রিয়াঙ্কার জুটি? শুনলে চমকে যাবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ২২ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কেরিয়ারের শুরুতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি ছবিতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। 'আন্দাজ', 'ওয়াক্ত', 'মুঝসে শাদি করোগি', এয়েতরাজ'-এর মতো দুরন্ত বক্স অফিস সফল খুবইও রয়েছে এই জুটির ঝুলিতে। পাশাপাশি এই‌ দু'জনের ব্যক্তিগত জীবন ঘিরে ছড়িয়ে পড়েছিল নানা গুজব। জল্পনা শুরু হয়েছিল, নাকি সম্পর্কে জড়িয়েছেন অক্ষয়-প্রিয়াঙ্কা। এবং এই জল্পনার যে এতটাই তীব্রতর হয়েছিল যে তার প্রভাব পড়েছিল অক্ষয়ের দাম্পত্য জীবনেও। শোনা যায়, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না নাকি একেবারেই ভালোভাবে নেয় নেননি বিষয়টা। এরপর একদিন আচমকা পর্দার এই হিট জুটি ভেঙে যায়। প্রায় ২০ বছর হতে চলল কিন্তু বড় পর্দায় আর দুটি বেঁধে কখনো ধরা দেননি অক্ষয়-প্রিয়াঙ্কা।

 

কেন আচমকা? একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন তাঁরা? শুধুমাত্র একবারই এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলে ছিলেন খোদ প্রিয়াঙ্কা। বলেছিলেন, " জীবনকে আরও সহজ করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত। এটুকু বলতে পারি, আমি কারওর সুখের জীবনে বিবাদের কারণ হতে চাই না।" এর বাইরে আর একটি কথাও কখনও বলেননি প্রিয়াঙ্কা।

 

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে পরিচালক-প্রযোজক সুনীল দর্শন একটি মন্তব্য করেছেন যা শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া। 'বরসত' ছবি নিয়ে মুখ খুলেছেন তিনি, যেখানে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসুকে। সুনীলের কথা থেকেই জানা যায় ববিনয় এই ছবিতে কাজ করার কথা ছিল অক্ষয় কুমারের। শুটিং শুরুও হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ তাঁকে বাড়িতে ডেকে পাঠান অক্ষয়। এবং বলে যে তিনি এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে আর কাজ করতে পারবেন না। যাকে পরিচালক ব্যাখা করেছেন 'অদ্ভুত সমস্যা' বলে। 

 

সুনীল বলে চলেন, " উনি (অক্ষয় কুমার) কিছু ভুল করে ফেলেছিলেন। এদিকে তখন অক্ষয় আর প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে চতুর্দিকে গুজব। যার জেরে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন।" সামান্য থেমে 'বরসত'-এর পরিচালক বলে ওঠেন, " আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে অনেক বেশি দায়িত্বশীল থাকতে হয়। আর অক্ষয়ের টুইংকেল তো নিজেও এক সময় চুটিয়ে কাজ করেছেন বালিপাড়ায়। বড় বড় তারকাদের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। তার তো ইন্ডাস্ট্রির অন্দরের ও বাইরের নানা বিষয় ওয়াকিবহাল থাকার কথা। টুইঙ্কল জানতেনও। যাই হোক, প্রিয়াঙ্কা ওর নিজের জায়গায় একেবারে ঠিক ছিল। তাই আমি প্রিয়াঙ্কাকে নিয়েই ছবির কাজে গিয়েছিলাম অক্ষের বদলে ববি দেওলকে নিয়ে নিলাম। কারণ এই ঘটনার কিছুদিন আগেই ববির সহকারী আমাকে ফোন করে ববির জন্য কাজ চেয়েছিলেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া