রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দশ বিভাগে কৃতীদের বিজয়া-সর্বজয়া সম্মান

Riya Patra | ২৬ নভেম্বর ২০২৩ ২২ : ০১Riya Patra
রিয়া পাত্র: নারী দশভূজা। সমাজের নানা ক্ষেত্র নানা ভাবে তাঁরা সামলে চলেছেন। অন্যের পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। সমাজের দশ বিভিন্ন ক্ষেত্রের কৃতী নারীদের সম্মান জ্ঞাপন করল হেলো হেরিটেজ। যাঁদের কাজে সমাজ উপকৃত, তাঁদের একজায়গায় নিয়ে এসেই এই সম্মান জ্ঞাপন। বিজয়া সর্বজয়া সম্মান ২০২৩। 
হেলো হেরিটেজ-এর উদ্যোগে শহর কলকাতায় অনুষ্ঠিত হল এই বিজয়া সর্বজয়া সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় কেয়ারিং মাইন্ডস-এর কর্ণধার মিনু বুধিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধ্যা শ্রীরাম, গ্রুপ সিএফও, নারায়না হেলথ বেঙ্গালুরু। সর্বজয়া সম্মান জ্ঞাপন করা হল বিশিষ্ট সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লাকে। স্বাস্থ্য কল্যাণে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্মান দেওয়া হয় শর্মিলা সিং ফ্লোরাকে, তেজস্বিনী বিভাগে প্রীতিলতা ওয়েদেদার সম্মান পেলেন ডঃ শর্বানী বন্দ্যোপাধ্যায়, উদ্যোক্তা ও সংগঠক বিভাগে অবলা বসু স্মারক সম্মান পেলেন স্বর্ণালী কাঞ্জিলাল, কৃষ্টি সংস্কৃতি বিভাগে নটি বিনোদিনী স্মারক সম্মান পেলেন সোমা চক্রবর্তী, ক্রিড়ায় আরতি মুখোপাধ্যায় সম্মান পেলেন সুলঞ্জনা রাউত, সুরক্ষা ও প্রতিরক্ষা বিভাগে মাতঙ্গিনী হাজরা সম্মান পেলেন সুদেষ্ণা রায়, সামাজিক দায়বদ্ধতা ও জনহিতকর কাজের জন্য বাসন্তী দেবী স্মারক সম্মান পেলেন ডঃ অমৃতা পান্ডা, শিক্ষা সাহিত্যে সিস্টার নিবেদিতা সম্মান পেলেন মায়া সিদ্ধান্ত, সাহসিকতা ও বীরত্ব বিভাগে রানী রাসমণি স্মারক সম্মান পেলেন ডঃ পিয়ালী চট্টোপাধ্যায়, শান্তি ও সম্প্রীতিতে মাদার টেরেসা সম্মান পেলেন সুমনা সাহা, জনসংযোগ বিভাগে স্বর্ণকুমারী দেবী স্মারক সম্মান পেলেন মধুমিতা বসু।
সন্ধ্যা শ্রীরাম তাঁর বক্তব্যে বলেন, "বাংলা বড় সুন্দর ভাষা"। বাংলায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারে তিনি আনন্দ প্রকাশ করেন। রানী রাসমণির আখ্যান তুলে আনেন নিজের বক্তব্যে। সোমা চক্রবর্তীর বক্তব্যে উঠে আসে তাঁর অভিনয় জীবনের কথা। সুদেষ্ণা রায় শান্তির কথা বলেন। প্রশ্ন করেন নারী-পুরুষের সমান অধিকার নিয়ে। সমগ্র অনুষ্ঠান যত্ন নিয়ে সঞ্চালনা করেন রেশমি চ্যাটার্জি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া