শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

New Bengali movie Chalchitra teaser released Check out the details

বিনোদন | কলকাতার বুকে পরপর নারী হত্যা! আঁধার কাটিয়ে নৃশংসতা কি থামানো যাবে? জমজমাট 'চালচিত্র'র প্রথম ঝলক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ অক্টোবর ২০২৪ ২১ : ৫৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেল প্রতিম ডি গুপ্তর আগামী ছবি ‘চালচিত্র’র প্রথম ঝলক।‌ এই ছবিতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রনীল বসু। এই ছবির মাধ্যমেই টলিপাড়ার পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।‌ একই কথা প্রযোজ্য সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে কাজ করা অভিনেতা শান্তনু মাহেশ্বরীর ক্ষেত্রেও।

 

'সিরিয়াল কিলিং' যে 'চালচিত্র' জুড়ে থাকছে তা এর ঝলকেই স্পষ্ট। ঝলকের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলো-আঁধারি,‌ রক্তপাত এবং নৃশংসতা। গল্প শুরু হয় কলকাতার বুকে হয়ে চলা একের পর এক ধারাবাহিক নৃশংস খুন দিয়ে। সেইসব খুনের তদন্তে জড়িয়ে পড়ে চার পুলিশ। সেই চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। কলকাতা পুলিশের এক মাড়োয়ারি পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন‌‌ শান্তনু।‌ প্রসঙ্গত, প্রতিম ডি গুপ্তর পরিচালনায় আগেও কাজ করেছেন শান্তনু। প্রতিমের পরিচালনায় নেটফ্লিক্সের রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইটস’-এ মুখ্যভূমিকায় ছিলেন তিনি।

 

 

পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুন করছে কে? কেনই বা করছে? তাকে কি আদৌ থামানো যাবে? এই নিয়েই এগোবে 'চালচিত্র'র গল্প। অপূর্ব অভিনীত চরিত্রটি যে বেশ ধূসর তার স্পষ্ট ইঙ্গিত ঝলকেই দিয়ে রাখলেন পরিচালক। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু। রাইমা সেনকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায়। 

 

চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে ২০ ডিসেম্বর। ঝলকের ভিডিও শেষে সে ঘোষণাও সেরে রাখলেন পরিচালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া