বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | ওয়েব সিরিজে টোটা নিয়েও বাদ দিলেন কোন পরিচালক? আমন্ত্রণ পত্র বিলিয়েও কেন ভেঙেছিল সলমনের বিয়ে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ অক্টোবর ২০২৪ ২০ : ২১Rahul Majumder

হৃতিক-সুজানের প্রেমবার্ষিকী, শুভেচ্ছা সুজানের

প্রাক্তন মানেই যে তিতকুটে ইতিহাস, মুখ দেখাদেখি বন্ধ বা প্রকাশ্যে পরস্পরের ব্যক্তিগত কথা নিয়ে কাটাছেঁড়া -এইসব নিয়মকে খেলায় সরিয়ে প্রতিবার নতুন পথে হেটেছেন হৃতিক রোশন ও সুজান খান। ২০১৪-এ ১৪ বছরের দাম্পত্য ভেঙে আইনত বিচ্ছেদের রাস্তায় হেঁটেছিলেন এই দু'জন। যদিও তারপর তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট। সম্প্রতি, তিন বছরে গড়াল হৃতিক ও সাবা আজাদের প্রেমের সম্পর্ক। মেয়েদের ছবি দিয়ে সে কথা তারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। একটা চোখে পড়তেই তাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন সুজান! প্রাক্তনের উদ্দেশ্যে এই উদাহরণ মনোভাব দেখে যারপরনাই মুগ্ধ নেটপাড়া।

 

আমন্ত্রণ পত্র বিলিয়েও বিয়ে বাতিল সলমনের

বলিউডে বিখ্যাত সলমন খানের সম্পর্কের সব গল্প। বহু নামীদামি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও প্রায় ৬০ ছুঁইছুঁই বয়সেও সিঙ্গল সলমন। কেন আজও তিনি বিয়ে করেননি। ২০১৪ সালে 'কফি উইথ করণ'-এ এসে কফি-আড্ডা চলাকালীন সলমন জানিয়েছিলেন একবার বিবাহিত তকমা প্রায় পেয়ে গিয়েছিলেন তিনি। বিয়ের আমন্ত্রণপত্র ও বন্ধু-বান্ধব আত্মীয়দের মধ্যে বিলি করা হয়ে গিয়েছিল তারপর অবশ্য সেই বিয়ে ভেঙে যায় সেই শুনে কারণ হাসতে হাসতে জিজ্ঞেস করেন, "হবু বউ সলমনকে হাতেনাতে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছিল কি না?" সলমন শুনে হাসতে হাসতে লজ্জায় লাল হয়ে যান। যদিও জবাবে 'হ্যাঁ' কিংবা 'না' কিছুই বেরোয়নি তাঁর মুখ থেকে। অন্যদিকে সলমনের প্রাক্তন প্রেমিকা সোনিয়া আলী দাবি করেছিলেন তাঁদের বিয়ে হওয়া এক রকম ঠিকই হয়ে গিয়েছিল। তবে বিয়ের আগে তিনি ধরে ফেলেন ঐশ্বর্য রাই -এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন। করণ কি সেই ইঙ্গিতই করেছিলেন?

 

টোটা নয়, শাশ্বত

বাংলাদেশের ওয়েব সিরিজ ‘গুলমোহর’। পরিচালনায় ‘কারাগার’ খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। তাতেই অভিনয় করার কথা ছিল টোটা রায়চৌধুরীর। কিন্তু জানা গিয়েছে, টোটার বদলে এই সিরিজে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। কেন পরিচালকের প্রস্তাবে রাজি হয়েও ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন টোটা? 'রকি অউর রানি কী প্রেম কাহানি'খ্যাত এই অভিনেতা জানতে পারেন, এই চরিত্র বাবদ পাওয়া পারিশ্রমিকের ৩০ শতাংশ তাঁকে বাংলাদেশের সরকারকে কর হিসেবে দিতে হবে। এটাই সেদেশের নিয়ম। এখানেই টোটার আপত্তি ছিল। অভিনেতা জানিয়েছেন, তিনি শুধুমাত্র ‘ফেলুদা’ চরিত্রের জন্য নিজের পারিশ্রমিক কমাতে পারেন। আর অন্য কোনও চরিত্রের জন্য নয়। এরপরেই টোটার বদলে 'গুলমোহর'-এ শাশ্বত চট্টোপাধ্যায়কে ওই চরিত্রটির জন্য প্রস্তাব দেওয়া হয়। রাজি হয়ে যান 'বব বিশ্বাস'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া