রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ নভেম্বর ২০২৩ ১৭ : ০৭Sumit Chakraborty
এদিন মমতার মুখে আগাগোড়াই ছিল সিপিএম এবং বিজেপির সমালোচনা। দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকসহ জেলে আছেন অনুব্রত মন্ডল ও মানিক ভট্টাচার্য। মমতার কথায়, "আমি বিশ্বাস করি না বালুরা চোর।" এরপরেই বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ওরা চারজনকে জেলে রাখলে ওদের বিরুদ্ধে যে কেস আছে সেই কেসে আমি আটজনকে জেলে ভরব।"
একইসঙ্গে সিপিএমের প্রতি অভিযোগ করে তিনি বলেন, জয়নগরে তারা পরপর তিন চারটে খুন করেছে। শূন্য থেকে শূন্যে চলে গেছে সিপিএম। মুখে শুধুই বড় বড় কথা। পাশাপাশি ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর নাম না করে তাঁর অভিযোগ, বিজেপির টাকায় পুষ্ট হয়ে তিনি এবং তাঁর দল সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন।
এর আগেও তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার জন্য রাজ্যে আটকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বঞ্চনা সত্ত্বেও তাঁর দল যে গ্রামীণ উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবে এদিন সে বিষয়ে জেলার সাংদদের নির্দেশ দিয়ে তিনি বলেন তাঁদের এলাকায় অন্য কিছু করার আগে যেন সাংসদ কোটার টাকায় রাস্তার কাজ করা হয়।
ইতিমধ্যেই দিল্লি রাজনীতি সরগরম হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে। এদিন মহুয়ার পাশে দাঁড়িয়ে মমতা বলেন, "ওদের পরিকল্পনা মহুয়াকে তাড়িয়ে দেওয়া।"
আগামীদিনে দলের শাখা সংগঠন "বঙ্গ জননী" মিশে যাচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এদিনের সভা থেকে সেই ঘোষণা করে মমতা বলেন, মালা রায় চেয়ারম্যান হবেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য হবেন সভাপতি। সেই সঙ্গে তাঁর নির্দেশ সুব্রত বক্সির থেকে অনুমতি নিয়ে দলে যারা যোগ দিতে চান তাদেরকে দলে নিয়ে নিন।
এর আগে বকেয়ার দাবিতে দিল্লি অভিযান করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই দাবিতে যে দিল্লিতে ফের "অভিযান" করা হবে সে বিষয়ে এদিন মমতা বলেন, "আমি ডিসেম্বরে লোকসভার অধিবেশন চলাকালীন দিল্লি যাব। সমস্ত সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইব। যদি সময় না দেন তবে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?