সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: মেয়ের সঙ্গে শুটিং ফ্লোরে যাচ্ছেন শাহরুখ! কার পরিচালনায়, কোন ছবিতে দেখা যাবে?

সংবাদ সংস্থা, মুম্বই | ২১ নভেম্বর ২০২৩ ১৮ : ৩০
সুহানা খান আর শাহরুখ খান এক ফ্রেমে বন্দি হচ্ছেন। এখবর পুরনো। কবে শুট শুরু হবে? সেই খবর আপাতত বলি টাউনে ভাসছে। কান পাতলেই গুঞ্জন, নতুন বছরে নাকি নতুন ছবির শুট শুরু করছেন কিং খান। এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখছেন সুহানা। সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে নায়িকার ভূমিকায়। প্রযোজনায় রেড চিলিজ। যৌথ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট। সব ঠিক থাকলে ২০২৪-এর জানুয়ারিতে শুটিং ফ্লোরে যাচ্ছে ছবিটি।

অভিনয়ের শুরুতেই সিরিজ এবং বড়পর্দায় একসঙ্গে অভিনয় করছেন সুহানা। সিরিজে তাঁর হাতেখড়ি জোয়া আখতারের ‘আর্চিস’ দিয়ে। সিরিজে তিনি ছাড়াও আছেন অগস্ত্য নন্দা, খুশি কাপুর। তাঁদেরও এই সিরিজ দিয়ে হাতেখড়ি হচ্ছে। ছবি শুটের কথা প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে সবাই। বাবা-মেয়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে কিং খানের অভিনেতারা।

বাবা-মেয়ের ছবি মানেই বিশেষ অনুভূতিতে মাখানো চিত্রনাট্য, এমনটাই সাধারণত হয়ে থাকে। এখানেও ব্যতিক্রমী শাহরুখ-সুহানা। খবর, সুজয়ের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ছবিতে প্রথম জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। শুরু থেকে রোম্যান্টিক ধারার ছবিতেই বাজিমাত করেছেন ‘বাদশা’। ৫৭-য় তিনি ‘অ্যাকশন প্যাকড’ ছবির নায়ক! এই ধারার ছবিতেও তিনি সফল। তাঁর ‘পাঠান’, ‘জওয়ান’ পরপর হিট। সেই ধারা ধরে রেখেই যে তিনি আগামী ছবি বাছবেন, এব্যাপারে কোনও সন্দেহ নেই সিনেবোদ্ধাদের।   

 








 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া