শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পরিচালনা শেষ, এবার কোন ভূমিকায় শাহরুখ-পুত্র? ফিরছে 'অক্ষয়-প্রিয়' জুটি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ২০Rahul Majumder

ফের জুটিতে 'অক্ষয়-প্রিয়'?

প্রিয়দর্শনের পরিচালনা, অভিনয়ে অক্ষয় কুমার। এই কম্বিনেশন বরাবরই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে বহু বছর একসঙ্গে কাজ করেননি এই জুটি। তবে জোর খবর, ফের নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন এই জনপ্রিয় জুটি। ছবি নাকি হতে চলেছে 'হরর-কমেডি'। আর সেই ঘোষণা অক্ষয় নাকি করবেন আগামী ৯ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভূতুড়ে ছবির পোস্টার আপলোড করে অক্ষয় লেখেন, "স্পেশ্যাল কিছু আসছে। এবং তা জানাব আমার জন্মদিনে"। এবং এই পোস্টের পরপরই শুরু হয় জল্পনা। আসলে, 'স্ত্রী ২'-এর শেষে দেখা গিয়েছে অক্ষয়কে। তাঁর চরিত্রটি ভৌতিক। সেই ছবি থেকেই স্পষ্ট হয়েছিল‌ অক্ষয় পূর্ণদৈর্ঘ্যর একটি হরর-কমেডি ছবি করবেন। অন্যদিকে, ২০০৭-এ মুক্তি পাওয়া প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি 'ভুল ভুলাইয়া'তে অক্ষয়ের অভিনয় আজও অম্লান দর্শকমহলে। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেনি নেটপাড়া।

 

অপারশক্তিকে ধমক 'স্ত্রী ২' পরিচালকের

রমরমিয়ে ব্যবসা করছে 'স্ত্রী ২'। ছবিতে শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাও তো বটেই, নজর কেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানার মতো অভিনেতারা। তবে ছবির যাবতীয় জনপ্রিয়তার আলো নাকি নিজেদের দিকে টেনে নিয়েছেন শ্রদ্ধা ও রাজকুমার, স্রেফ প্রচার কৌশলে! এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন অপারশক্তি। বলেছিলেন, "আমি মুখ খুললে সেটা বহু দূর পর্যন্ত গড়াবে"। সম্প্রতি, এক সাক্ষাৎকারের 'স্ত্রী ২' ছবির পরিচালক অমর কৌশিক জানালেন, এই বিষয়ে অপারশক্তির সঙ্গে তার কথা হয়েছে অভিনেতা তাঁকে জানিয়েছেন যে ওই কথাটা তিনি স্রেফ মজা করেই বলেছিলেন! তাঁর বাকি বলা কথার মতই। তবে তফাৎ ছিল যে ওই বিশেষ মন্তব্যটি করার পর তিনি হাসেননি। তারপর থেকেই এই জল্পনা বাজারে ছড়িয়ে যায়। 'স্ত্রী ২' পরিচালকের দাবি, অপারশক্তি তাঁকে জানিয়েছেন, কোনও কিছু না ভেবেই স্রেফ কথার পিঠে কথা বলার সময় তাঁর মুখ ফস্কে ওই মন্তব্যটি বেরিয়ে যায়।

 

এবার অভিনয়ে শাহরুখ-পুত্র?

পরিচালকের আসনে আরিয়ান খানের বসার খবর জানা গিয়েছে আগেই। নেটফ্লিক্সে আসছে আরিয়ানের নয়া ওয়েব সিরিজ। এবার শোনা গেল, সেকাজ মিটলেই অভিনেতা হিসাবেও নাকি আত্মপ্রকাশ করবেন শাহরুখ-পুত্র। আরও খবর, ইতিমধ্যেই যশরাজ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশনস শাহরুখ ও আরিয়ানের কাছে প্রস্তাব দিয়ে রেখেছেন তাঁদের প্রযোজনা সংস্থা থেকেই যেন বলিপাড়ায় 'লঞ্চ' হন আরিয়ান। সূত্রের খবর, খোদ আদিত্য চোপড়া এবং করণ জোহর শাহরুখের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। বলাই বাহুল্য, বলিউডের এই দুই বিখ্যাত ছবি নির্মাতা শাহরুখের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। শেষ পাওয়া খবরে শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত কোনওকিছুতেই নাকি সিলমোহর দেননি শাহরুখ এবং আরিয়ান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া