রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Weather Update: বৃহস্পতির সকাল থেকে আকাশের মুখ ভার, শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি বঙ্গে

Riya Patra | ১৬ নভেম্বর ২০২৩ ১১ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসা আগেই সতর্কবার্তা জারি করেছিল। শীতের মুখে ফের বঙ্গে ফিরতে পারে বৃষ্টি। এবার সেই সতর্কবার্তাই যেন সত্যি হওয়ার মুখে। হাওয়া অফিস রাজ্যের জেলায় জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। বৃহস্পতির সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় মুখ ভার আকাশের। হাওয়া অফিস জানাচ্ছে, উপকূলের তিন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতায়ও নামতে পারে বৃষ্টি, বৃষ্টির পূর্বাভাস হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায়।। শুক্রবার জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া মুর্শিদাবাদে।  উপকূল এলাকার জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়ার গতিবেগ হওয়ার কথা ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার , বিকেলের দিকে হাওয়ার গতিবেগ বেড়ে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আন্দামানের কাছে দক্ষিণ-পুর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবার থেকেই তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। ১৭ নভেম্বর এই নিম্নচাপের ওড়িশা উপকূলে অবস্থানের কথা জানানো হয়েছে। পরিস্থিতি বিচারে বুধবার বিকেলেই মৎসজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, সঙ্গেই ১৬-১৮ নভেম্বর  উত্তর বঙ্গোপসাগরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি ।  মেঘলা আকাশের কারণে তাপমাত্রা বাড়বে রাতের দিকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া