রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | MAMATA BANERJEE : ‌বাণিজ্য সম্মেলনে বাংলার শিল্পপতিরাই নেতৃত্ব দেবেন:‌ মমতা

Sumit | ০৯ নভেম্বর ২০২৩ ২০ : ৫৮Sumit Chakraborty
দীপঙ্কর নন্দী :  মমতার বিজয়া সম্মিলনীতে তারকা সমাবেশ। কে নেই?‌ সমাজের সব ক্ষেত্রের বিশিষ্টরা বৃহস্পতিবার সন্ধ্যায় ভিড় করেছিলেন আলিপুর সেন্ট্রাল জেল–‌এর মাঠে। এখানেই একটি বড় গোল টেবিলকে ঘিরে মমতার সামনে অনেকেই বসেছিলেন। গান হয়েছে। আবৃত্তি হয়েছে। মমতা বলেছেন, এবারও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। সম্মেলনে বাইরে থেকে বহু শিল্পপতি আসবেন। বাংলার শিল্পপতিরাই বাণিজ্য সম্মেলনের নেতৃত্ব দেবেন। হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া, সত্যম রায়চৌধুরী–‌সহ শিল্পপতিরা আনন্দসন্ধ্যা কাটিয়ে গেলেন। সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। এ ছাড়া বলিউডের কয়েকজন শিল্পীও গান করেন। এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি সকলের গান ও গল্প শুনছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সমরেশ চৌধুরি, মানস ভট্টাচার্য, কম্পটন দত্ত, মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার। মমতার ডানদিকেই বসেছিলেন অজয় চক্রবর্তী। বললেন, শরীর এখন সম্পূর্ণ সুস্থ। বাংলার তিন নায়ককে বিজয়া সম্মিলনীতে একসঙ্গে দেখা যায়নি। এবার দেখা গেল প্রসেনজিৎ–দেব–জিৎকে। এসেছিলেন ঋতুপর্ণা। শেষের দিকে মমতা টেবিল থেকে উঠে বাড়ির দিকে যাত্রা করার সময় দেখা হল সস্ত্রীক সৌরভ গাঙ্গুলির সঙ্গে। সামান্য কথাবার্তা হয়েছে তাঁদের। এরপর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সব্যসাচী দত্ত, সৌরভ আর ডোনাকে নিয়ে টেবিলে বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা মারেন। এরপরই সেলফি তোলার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় প্রত্যেকের সঙ্গে সেলফি তোলেন সৌরভ। মমতা সকলের সুস্থতা কামনা করেন। টলিউডের শিল্পীদের সামনে তিনি বলেন, নভেম্বরের ৫ তারিখ থেকে চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, আপনারা সকলেই আসবেন। কয়েকজন শিশুশিল্পীও এসেছিল। তাদের সঙ্গে মমতা কিছুক্ষণ সময় কাটান। মিডিয়ার লোকজনদের ধন্যবাদ জানান তিনি। এবারই প্রথম আলিপুর সেন্ট্রাল জেল (‌মিউজিয়াম)‌–‌এর মাঠে বিজয়া সম্মিলনী হল। বিকেলেই মমতা মাঠে এসেছিলেন। তখন অনেকেই চলে এসেছেন। নমস্কার বিনিময় করেন সকলের সঙ্গে। অন্যদিকে, ২৩ নভেম্বর নেতাজি ইনডোরে দলের বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত স্তরের নেতারা এই বৈঠকে হাজির থাকবেন। মুখ্য বক্তা মমতা ব্যানার্জি। এ ছাড়া নেতাদের মধ্যে থাকছেন সুব্রত বক্সি, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদার, শশী পাঁজা–সহ জেলার অন্য নেতৃবৃন্দ। ২২ হাজারের মতো কর্মী ওই দিন ইনডোরে আসবেন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কীভাবে কাজ হবে, তার রূপরেখা ঠিক করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া