রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ নভেম্বর ২০২৩ ১৯ : ৫৭Riya Patra
ছোট থেকে কেউ বড় হয়ে ওঠেন খবরের কাগজ বা ম্যাগাজিনে থাকা প্রিয় অভিনেত্রী, শিল্পীর ছবি দেখে। মনে মনে ভাবেন একদিন বড় হয়ে হবেন তাঁদের মতোই, সাজ-পোশাক হবে ছবির মতো। কিন্তু যেমনটা ভাবা হয়, ছবি দেখা হয়, তেমনটা সকলেই সব সময় পান কি? তাদের কথা ভেবেই উদ্যোগ ক্রেডো(CREDO)র। ক্রেডো সেন্টার অফ এক্সলেন্স একটি এনজিও, যেটি স্কিল ডেভেলেপমেন্ট অ্যান্ড আত্রেপ্রেনিয়রশিপ এবং অ্যাপারেল স্কিল কাউন্সিল অনুমোদিত। বর্তমানে ‘ফ্যশন’ নিয়ে সচেতনতা বেড়েছে, মেয়েরাও বেশি করে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন। আর এই প্রচেষ্টাকে এক কদম এগিয়ে দিচ্ছে ক্রেডো। এই সংস্থা তাদের ৪০ শতাংশ কাজ করে দক্ষতা
বাড়াতে, ৬০ শতাংশ কাজ করে ক্ষমতায়নের জন্য। ক্রেডো এমন একটি ফ্যাশন ইন্সটিটিউট হিসেবে শহরের বুকে জায়গা করে নিয়েছে, যারা কেবলমাত্র পড়ুয়াদের শিক্ষা এবং ডিগ্রি দিচ্ছে না, দিচ্ছে কাজের সুযোগ। পড়ুয়াদের সঙ্গে থাকছে কেন্দ্রের সার্টিফিকেট, নিজের ব্র্যান্ড, ডিজাইন, সঙ্গে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ক্রেডো, থাকছে ফ্যাক্টরি, নিজেদের রিটেল আউটলেট। ২০০৯ থেকে ক্রেডো শহরের বুকে কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার কেন্দ্রীয় কাউন্সিলের সঙ্গে নিজেদের একসঙ্গে পথচলার কথা জানিয়েছে ক্রেডো। পড়ুয়াদের শেখানো হয় ফ্যাশন সম্পর্কে, কাপড়ের গুণাগুণ সম্পর্কে। জোর দেওয়া হয় প্রপার ফিনিশিংয়ের উপর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফাদার ডোমিনিক স্যাভিও, স্বামী বেদাতীতানন্দ, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১০ এবং ক্রেডোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঊষসী সেনগুপ্ত, অনিরুদ্ধ রায়,
সুদেষ্ণা রায়চৌধুরী, পিনাকী রায়চৌধুরী, ফিরদৌসল হাসান, গৌতম ভট্টাচার্য, জিমি ট্যাংরি, নীল ভট্টাচার্য, জয়া শীল, লহমা ভট্টাচার্য, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বিপুল বাহাল এবং ড. আদিতি যাদব সহ বহু ক্ষেত্রের বিশিষ্টজনেরা। জয়া শীলের নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সকলে। বক্তারা সকলেই নতুন সূচনা, নতুন ভবিষ্যতের কথা বলেন। কীভাবে ক্রেডো পথ দেখাচ্ছে এবং দেখাবে আগামী দিনেও, সেকথা বলেন ঊষসী। ফাদার ডোমিনিক স্যাভিও নতুন আশার কথা বলেন। এই উদ্যোগ তাঁর মতে সবে শুরু, আরও অনেক পথ এগিয়ে যাবে ক্রেডো। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়া ভট্টাচার্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?