সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | KALYAN : কেউ অন্যায় করলে পাপের বোঝা কেন আমাদের বইতে হবে? জ্যোতিপ্রিয় ইস্যুতে কল্যাণের প্রশ্ন

Sumit | ০৩ নভেম্বর ২০২৩ ১৮ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: "পরিশ্রম তো আমরাও করেছি। ওঁরা তো মন্ত্রী হয়েছেন আমরা তো মন্ত্রী হইনি। যদি কেউ অন্যায় করে থাকে তবে কেন তার পাপের বোঝা আমাদের বইতে হবে ? মমতা ব্যানার্জি জীবনে কোনওদিন কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দেননি। অভিষেক ব্যানার্জি কখনও রাজ্য সরকারের কোনও বিষয়ে হস্তক্ষেপ করেন না। তবে কেন তাঁদের নাম কথায় কথায় নিতে হবে?"  ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এই ভাষাতেই আক্রমণ করলেন দলে তাঁরই সতীর্থ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন নিজেকে নির্দোষ বলে দাবি করে জ্যোতিপ্রিয় বলেন, "মমতাদি-অভিষেক সব জানেন। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দলের পাশে ছিলাম, আছি, থাকব। দল আমার পাশে আছে।" জ্যোতিপ্রিয়র এই বক্তব্য কানে আসতেই ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ। এবিষয়ে আজকাল ডট ইনকে তিনি বলেন, "এভাবে কথায় কথায় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নাম টেনে আনা কেন? মমতা ব্যানার্জি কী করবেন? তিনি এক একজনকে বিশ্বাস করে এক একটি দপ্তরের দায়িত্ব দিয়েছেন। আমি জানিনা অভিযোগ সত্য কি মিথ্যা। কিন্তু যদি কারোর কোনও পদস্খলন হয়ে থাকে তবে মমতা ব্যানার্জির দোষটা কোথায় ? টেলিভিশনে দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন দুর্নীতি হয়েছে।‌ যদি তাই হয়ে থাকে তবে তিনি অনুসন্ধান করাননি কেন ? তিনি তো দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। মমতা ব্যানার্জি তো জ্যোতিপ্রিয়র দপ্তরের দায়িত্বে ছিলেন না। তবে কেন আজ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাম নিচ্ছেন ? কথায় কথায় এঁদের নাম নেওয়াটা আমি একেবারেই পছন্দ করি না। ১৯৮৪ সাল থেকে মমতা ব্যানার্জিকে দেখছি। জীবনে কখনও দেখিনি মমতা ব্যানার্জি কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দিচ্ছেন।"  ক্ষুব্ধ কল্যাণ বলেন, "অভিষেকের নাম কেন নেওয়া হচ্ছে ? ওঁর নামটাই তো আসতে পারে না। অভিষেক সরকারের কাজে কখনই হস্তক্ষেপ করেন না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া